ঢামেকে হামলায় জড়িতদের শাস্তির দাবি বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবের

০৯ এপ্রিল ২০২৬, ০৮:২৮ PM
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এই হামলা চালায়, ইনসেটে ড্যাবের লোগো

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এই হামলা চালায়, ইনসেটে ড্যাবের লোগো © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনাকে ‘বর্বর সন্ত্রাসী হামলা’ ও ‘সরকারি সম্পত্তি ভাঙচুর’ উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন। বিবৃতিতে তারা বলেন, সংবাদমাধ্যমে প্রাপ্ত তথ্যমতে ওষুধ পরিবর্তনকে কেন্দ্র করে ঢাকা বিশ্বব্যিালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের প্রথমে কথা কাটাকাটি হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন এবং হাসপাতালের জরুরি বিভাগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

আরও পড়ুন: ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির অনুসারীদের নেতৃত্বে ঢামেকে হামলা, যা রয়েছে সিসিটিভি ফুটেজে

সম্প্রতি মিডিয়া ট্রায়াল, স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন ও বিভিন্ন ব্যক্তি বক্তব্যের মাধ্যমে চিকিৎসকদেরকে জনগণের প্রতিপক্ষ হিসেবে উপস্থাপনের অপচেষ্টা করছেন উল্লেখ করে ড্যাব নেতৃদ্বয় বলেন, তারই ফলশ্রুতিতে এইরকম ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। প্রকৃতপক্ষে চিকিৎসকরা জনগণের প্রতিপক্ষ নয়, বরং বিপদের বন্ধু। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন, ২৪-এর ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে চিকিৎসকরা বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এইসব সংগ্রামে চিকিৎসকদের কেউ কেউ কারাবরণ করেছেন, কেউ আহত হয়েছেন, কেউবা শাহাদতবরণ করেছেন। আবার করোনা মহামারী, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ও জাতীয় সংকটের সময়ে চিকিৎসকরা সর্বোচ্চ আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্বৈরাচার হাসিনা-পরবর্তী ভঙ্গুর স্বাস্থ্যখাত ও সীমিত সংখ্যক জনবল নিয়ে চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে জনগণের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন।

বিবৃতিতে চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলই ভালো চিকিৎসা সেবার পূর্বশর্ত হিসেবে উল্লেখ করা হয়। ড্যাব নেতৃদ্বয় মনে করেন, চিকিৎসকরা যখন জীবনরক্ষাকারী দায়িত্ব পালন করেন, তখন তাদের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তি চিকিৎসকদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে না, বরং পুরো স্বাস্থ্যব্যবস্থাকেই বিপর্যস্ত করে তোলে। একটি জাতীয় গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পরিশেষে এই হামলার সাথে জড়িত সকল দোষীকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ড্যাব নেতৃদ্বয়। একই সাথে সকল হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন ও স্বাস্থ্যকর্মীদের জন্য শতভাগ নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। দেশের স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের পরিস্থিতি পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই যাবে উল্লেখ করে তারা বলেন, এটি দেশের স্বাস্থ্যসেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081