হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

০৪ এপ্রিল ২০২৬, ০৬:০৩ PM
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত শনাক্ত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও দুজন। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১৪ জনের মৃত্যু হল। আজ শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গতকাল শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টা থেকে ৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৭৮৭ জন। এ ছাড়া ৬০ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট ৬৪৭৬ জন সন্দেহজনক হাম রোগী এবং ৮২৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। অদ্যাবধি হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৬২৮ জন সন্দেহজনক হাম রোগী। আর ছাড়পত্র পেয়েছে মোট ২ হাজার ৬৫৪ জন।

এর বাইরে গত ১৫ মার্চ থেকে মোট ১৬ জন নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হাম রোগে মারা গেছে আরও ৯৮ জন।

এদিকে আগামীকাল রবিবার (৫ এপ্রিল) শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান কর্মসূচি। প্রাথমিকভাবে হাইরিস্ক হটস্পট হিসেবে চিহ্নিত ৩০ উপজেলায় এই টিকাদান শুরু হবে। এগুলো হল— চাঁদপুরের সদর ও হাইমচর, কক্সবাজারের মহেশখালী ও রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও ভোলাহাট, পাবনার ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া, নেত্রকোনার আটপাড়া, ময়মনসিংহের সদর, ত্রিশাল ও তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ী, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, নওগাঁর পোরশা, যশোর সদর, নাটোর সদর, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, মাদারীপুর সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলছিটি ও শরীয়তপুরের জাজিরা।

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬