হাম ও হামের উপসর্গ নিয়ে ২০ দিনে মৃত্যু ১০৩ শিশুর

০৩ এপ্রিল ২০২৬, ০৬:২৫ PM
স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর © সংগৃহীত

দেশে গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি হামে আক্রান্ত হয়ে ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৯৪ জন। এ হিসেবে ২০ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১০৩ জন। আজ শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্র কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৪৭ জন সন্দেহভাজন রোগী শনাক্ত করা হয়েছে, এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪২ জনের। এ ছাড়া গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি ৫ হাজার ৭৯২ জন সন্দেহভাজন রোগী ও ৭৭১ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৭৭৬ জন। সব রোগীদের মধ্যে ২ হাজার ৫২৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি, তবে হামের উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন।

যশোরে নতুন চাল বাজারে, তবু বাড়ছে দাম
  • ২২ নভেম্বর ২০২৬
বিআরটিএতে ইন্টার্নের সুযোগ, থাকছে মাসিক ভাতা
  • ২২ নভেম্বর ২০২৬
সভাপতির ছেলের এইচএসসি পাসের খবরে বাতিল আগের কমিটি—নতুন কমিট…
  • ২২ নভেম্বর ২০২৬
শিরোপা জয়ের আনন্দের মাঝেই জ্ঞান হারালেন আর্জেন্টিনার তারকা …
  • ২২ নভেম্বর ২০২৬
বর্ণিল আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক…
  • ২২ নভেম্বর ২০২৬
টেকনাফে শতাধিক আইইডি বোমা-গোলাবারুদ উদ্ধার
  • ২২ নভেম্বর ২০২৬