বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের ২০তম বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৪ PM
সেমিনারে ও কর্মশালায় অতিথিরা

সেমিনারে ও কর্মশালায় অতিথিরা © সংগৃহীত

হৃদরোগ চিকিৎসা ও গবেষণার অগ্রগতি, আধুনিক চিকিৎসাপদ্ধতি এবং চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের (বিএইচআরএ) ২০তম বৈজ্ঞানিক সেমিনার ও কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘরে দিনব্যাপী এ বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, কার্ডিয়াক সার্জন, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, গবেষক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এস আর খান। প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত জাতীয় অধ্যাপক অধ্যাপক ডা. এ কে আজাদ খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতেমা (অব.)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, সাবেক পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফজিলা-তুন-নেসা মালিক, অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউদ্দিন এবং অধ্যাপক ডা. ফারুক আহমেদ।

দিনব্যাপী বৈজ্ঞানিক কার্যক্রমে প্রাপ্তবয়স্ক হৃদরোগ, শিশু হৃদরোগ, শিশুদের কার্ডিয়াক সার্জারি এবং প্রাপ্তবয়স্কদের কার্ডিয়াক সার্জারি নিয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রাপ্তবয়স্ক হৃদরোগ বিষয়ক অধিবেশনে হৃদ্‌রোগ, কিডনি ও বিপাকীয় রোগের সমন্বিত ব্যবস্থাপনা, দক্ষিণ এশীয় জনগোষ্ঠীতে ডিসলিপিডেমিয়া, বাংলাদেশে হার্ট ফেইলিউর ব্যবস্থাপনার ভবিষ্যৎ এবং হৃদ্‌রোগে টিকাদানের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এ সময় শিশু হৃদরোগ বিষয়ক অধিবেশনে শিশুদের অ্যারিথমিয়া, জন্মগত হৃদরোগের ইকোকার্ডিওগ্রাফি, নিবিড় পরিচর্যা এবং পারকিউটেনিয়াস ইন্টারভেনশন নিয়ে বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

এ ছাড়া শিশুদের কার্ডিয়াক সার্জারি অধিবেশনে টেট্রালজি অব ফ্যালটের অস্ত্রোপচার, জন্মগত হৃদরোগের সার্জারিতে কার্বন ডাই-অক্সাইড নিয়ন্ত্রণ এবং থ্রিডি হার্ট মডেলের ব্যবহার নিয়ে আলোচনা হয়। প্রাপ্তবয়স্কদের কার্ডিয়াক সার্জারি অধিবেশনে বাংলাদেশের কার্ডিয়াক সার্জারির বর্তমান অবস্থা, স্বাস্থ্যবীমা, স্নাতকোত্তর প্রশিক্ষণ, মাইট্রাল ভালভ সার্জারি এবং সিএবিজির দীর্ঘমেয়াদি ফলাফল নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে অন্যতম আকর্ষণ ছিল হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ। এতে জন্মগত হৃদরোগের ইকোকার্ডিওগ্রাফি এবং কার্ডিয়াক সার্জারি বিষয়ক ওয়েট ল্যাব অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীরা কার্ডিয়াক ইমেজিং, ডপলার মূল্যায়ন, জন্মগত হৃদরোগ শনাক্তকরণ এবং কার্ডিয়াক সার্জারির বিভিন্ন ব্যবহারিক কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।

এ ছাড়া সম্মেলনে ফ্রি পেপার সেশনে বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এসব গবেষণায় বাংলাদেশের কার্ডিয়াক সার্জারির অগ্রগতি, আধুনিক অস্ত্রোপচার পদ্ধতি এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিভিন্ন দিক উঠে আসে।

দিনব্যাপী বৈজ্ঞানিক কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কার্যক্রম পর্যালোচনা, অর্জন নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নতুন উদ্যোগ গ্রহণের বিষয়গুলো গুরুত্ব পায়।

আয়োজকদের মতে, এ ধরনের বৈজ্ঞানিক সম্মেলন হৃদরোগ চিকিৎসা ও গবেষণার মানোন্নয়ন, চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং আধুনিক চিকিৎসাপদ্ধতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনের বৈজ্ঞানিক সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল অপসোনিন ফার্মা, অ্যারিস্টোফার্মা, স্কয়ার, বেক্সিমকো ফার্মা ও একমি।

অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে আলোচনায় বসছে মন্ত্রণাল…
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার বছরেও শুরু হয়নি সাক্ষ্য, বিচারের আশায় কোর্টে ঘুরছেন ৭১ …
  • ১৩ নভেম্বর ২০২৬
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিতুমীর কলেজ শিক্ষার্থী ও রেস্টুরে…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950