হামের প্রাদুর্ভাব: জরুরি টিকাদান কর্মসূচিতে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান ড্যাবের

০৩ এপ্রিল ২০২৬, ০৮:১১ PM
জরুরি টিকাদান কর্মসূচিতে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান ড্যাবের

জরুরি টিকাদান কর্মসূচিতে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান ড্যাবের © টিডিসি সম্পাদিত

দেশব্যাপী হামের প্রার্দুভাব নিয়ন্ত্রণে সরকারের নেওয়া টিকাদান কর্মসূচিতে সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে শিশু মৃত্যু নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আক্রান্ত শিশুদের দ্রুত জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ এবং টিকা প্রদান কর্মসূচি গ্রহণ করার জন্য সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানিয়েছেন তারা।

আজ শুক্রবার (৩ এপ্রিল) ড্যাবের দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশব্যাপী হামের প্রার্দুভাব দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে অনাকাঙ্খিত শিশু মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। এক যৌথ বিবৃতিতে তারা সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে সরকার কর্তৃক গৃহীত কর্মসূচিতে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন।

এতে আরও বলা হয়, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের জন্য সরকার আগামী রবিবার (৫ এপ্রিল) দেশব্যাপী ৬ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে হামের টিকা প্রদানের জন্য কর্মসূচি গ্রহণ করেছে। এই টিকাদান কর্মসূচিতে সকল শিশুকে টিকা গ্রহণপূর্বক হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে অংশগ্রহণের জন্য সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ড্যাবের নেতৃদ্বয়।

এছাড়া কোনো শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে নিকটস্থ সরকারি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে অন্য শিশুদের থেকে আলাদা রেখে চিকিৎসা গ্রহণের জন্য অনুরোধ করেছেন ড্যাব নেতারা। একই সঙ্গে তারা হামে আক্রান্ত শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন।

মেডিকেলের ভর্তি পরীক্ষা হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে ‘ডিজাস্টার স্কলারশিপ’ চালুর প্রস্তাব নেপালি শিক্ষার্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস সংকটের সমাধান নিয়ে সরকারের পদক্ষেপের কথা জানালেন প্রধ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাজিল ম্যাচের দল ঘোষণা ভারতের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি-মাইক্রোবাসের সংঘর্ষে ৫ এইচএসসি পরীক্ষার্থী আহত
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১৩০ টাকায় শুরু, ৫ দশকে কত ধাপে মূল বেতন ২০ হাজার হলো সরকারি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬