৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস

১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ AM
নেদারল্যান্ডসের গোল উদযাপন

নেদারল্যান্ডসের গোল উদযাপন © সংগৃহীত

উয়েফা নেশনস লিগে গ্রিসকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। আমস্টারডামে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ৩৩ মিনিটের মধ্যেই চার গোল করে প্রতিপক্ষের জালে রীতিমতো গোলবন্যা বইয়ে দেন ডাচ ফুটবলাররা। তিয়ানি রেইন্ডার্স করেন হ্যাটট্রিক। এই দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালের আরও কাছে পৌঁছে গেছে নেদারল্যান্ডস।

অন্যদিকে একই রাতে বেলগ্রেডে সার্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি। তবে ম্যাচের শেষ দিকে ৯ জন নিয়ে খেলতে হয়েছে স্বাগতিকদের।

গ্রিসের বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের দেখা পায় নেদারল্যান্ডস। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন আল হিলালের উইঙ্গার ক্রিসেনসিও সামারভিল। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার তিয়ানি রেইন্ডার্স।

এরপর ১৮ মিনিটে কাছ থেকে নিজের দ্বিতীয় গোল করেন রেইন্ডার্স। ৩৩ মিনিটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ফলে ম্যাচের প্রথমার্ধের শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে যায় ডাচরা।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান আরও বাড়ায় নেদারল্যান্ডস। ডোনিয়েল মালেনের ক্রস থেকে গোল করেন ইউরিয়েন টিম্বার। ফলে বিরতিতে যাওয়ার আগে ৫-০ গোলে এগিয়ে থাকে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে ডাচরা। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৬-০ করেন আর্সেনালের এই ডিফেন্ডার ইউরিয়েন টিম্বার। পরে ডোনিয়েল মালেন প্রথম স্পর্শেই দুর্দান্ত শটে গোল করলে ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় নেদারল্যান্ডসের।

অথচ গত মাসেই এই গ্রিসের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েছিল নেদারল্যান্ডস। পরে রেইন্ডার্সের গোলে ২-২ সমতায় ম্যাচ শেষ করে ডাচরা। এবার সেই গ্রিসকেই বড় ব্যবধানে হারালেন জাভি হার্নান্দেজের শিষ্যরা।

এদিকে বেলগ্রেডে জার্মানির কাছে ৩-১ গোলে হেরেছে সার্বিয়া। ম্যাচের শেষ দিকে দুই খেলোয়াড় কম নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।

গ্রুপ এ২-তে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ৮ পয়েন্ট করে নিয়ে পরের দুই অবস্থানে আছে গ্রিস ও জার্মানি। পাঁচ ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া সার্বিয়া এরই মধ্যে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে।

গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে সোমবার বার্লিনে জার্মানির মুখোমুখি হবে নেদারল্যান্ডস। অন্য ম্যাচে গ্রিস খেলবে সার্বিয়ার বিপক্ষে।

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘থেমে যাওয়া ভালো’— চিরকুটসহ বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃ…
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার দেবে বিসিক, আবেদন শুরু
  • ১৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950