যে কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে নেই আকুনা-সেনেসি

২৯ মে ২০২৬, ১২:২৬ PM
আকুনা-সেনেসি

আকুনা-সেনেসি © সংগৃহীত

স্কোয়াড ঘোষণার পর থেকেই আর্জেন্টিনার বিশ্বকাপ দল নিয়ে তুমুল আলোচনা চলছে। কোচ লিওনেল স্কালোনির দলে কিছু পরিচিত মুখের জায়গা হয়নি, আবার কয়েকজন নতুন খেলোয়াড়ও জায়গা পেয়েছেন। এ নিয়েই ফুটবল মহলে নানা প্রশ্ন জেগেছে।

বিশেষ করে মার্কোস আকুনাকে নিয়ে বেশি আলোচনা চলছে। যদিও শুধু পারফরম্যান্স নয়, তার শারীরিক অবস্থাও এর পেছনে বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে বারবার মাংসপেশির চোটে ভুগেছেন ৩৪ বছর বয়সী এই লেফট-ব্যাক। বেলগ্রানোর বিপক্ষে অ্যাপার্তুরা টুর্নামেন্টের ফাইনালে ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। সেই চোটের কারণে মৌসুমের শেষ ম্যাচেও খেলতে পারেননি তিনি।

ধারণা করা হচ্ছে, ইনজুরি সমস্যার কারণেই চূড়ান্ত স্কোয়াডে তার সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়ে। হয়তো বিকল্প অপশনগুলোকেই বেশি গুরুত্ব দিয়েছেন স্কালোনি। লেফট-ব্যাক পজিশনে নিকোলাস তালিয়াফিকো প্রথম পছন্দ হলেও, তার বিকল্প হিসেবে ভ্যালেন্টিন বার্কো আছেন, রক্ষণভাগের পাশাপাশি আক্রমণেও খেলতে সক্ষম তিনি। এ ছাড়া ফাকুন্দো মেদিনাও ওই পজিশনে কার্যকর বিকল্প।

আরেক ডিফেন্ডার মার্কোস সেনেসিরও স্কোয়াডে জায়গা হয়নি। বোর্নমাউথের হয়ে দারুণ মৌসুম কাটানো এই ফুটবলারের প্রতি টটেনহাম ও লিভারপুলের আগ্রহ রয়েছে বলে গুঞ্জন। তবুও স্কালোনির পরিকল্পনায় জায়গা পাননি তিনি, এর পেছনে মূল কারণ হিসেবে কৌশলগত সিদ্ধান্তকে দেখা হচ্ছে।

অন্যদিকে ফাকুন্দো মেদিনার বহুমুখী দক্ষতা তাকে বাড়তি সুবিধা এনে দিয়েছে। সেন্টার-ব্যাক ও লেফট-ব্যাক—দুই পজিশনেই সমান স্বাচ্ছন্দ্য তিনি। ফলে নিকোলাস ওতামেন্দি বা লিসান্দ্রো মার্তিনেজের বিকল্প হিসেবেও তাকে ব্যবহার করা সম্ভব। ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সও স্কালোনির আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজেহাসপাতালে  ৪ হাজার রোগীর জন্য ১৫ লিফট…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে বাবার নিজ জেলায় প্রথম সফর নিয়ে আবেগঘন পোস…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9