আর্জেন্টিনার হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে মাঠ কাঁপাবেন যে ৮ তারকা

২৯ মে ২০২৬, ০৮:৪৯ AM
 কোলাজ ছবি

কোলাজ ছবি © টিডিসি সম্পাদিত

২০২৬ বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের মূল কাঠামো ধরে রাখলেও কোচ লিওনেল স্কালোনির নতুন কৌশলের কারণে এবার স্কোয়াডে এসেছে বড় পরিবর্তন। 

গতিশীল ও সরাসরি আক্রমণাত্মক ফুটবলের পরিকল্পনায় প্রথমবারের মতো আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ৮ জন ফুটবলার। সম্পূর্ণ নতুন মুখ এবং তরুণদের সমন্বয়ে গড়া এই তালিকায় আছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা, মিডফিল্ডার ভ্যালেন্তিন বারকো এবং ফরোয়ার্ড নিকো পাজ, জুলিয়ানো সিমিওনে ও হুয়ান ম্যানুয়েল লোপেজ। এর পাশাপাশি বিশেষ দুটি নাম হিসেবে যুক্ত হয়েছেন গোলরক্ষক হুয়ান মুসো এবং ফরোয়ার্ড নিকো গনজালেজ, যাদের কেউই বিশ্বকাপে খেলেননি।

বিশ্বকাপের দল ঘোষণার আগে ডিএসপোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘নির্বাচনের মানদণ্ড আগের মতোই—খেলোয়াড়দের পারফরম্যান্স। আমরা চাই না চূড়ান্ত তালিকায় পরে খুব বেশি পরিবর্তন আনতে হোক, তাই আরও কিছু সময় নিচ্ছি।’ 

এরপরই আর্জেন্টিনা কোচ তার নতুন পরিকল্পনার কথা স্পষ্ট করে বলেন, ‘আমরা এমন কিছু খেলোয়াড় চাই, যারা প্রয়োজন হলে আমাদের ভিন্নভাবে খেলতে সাহায্য করবে—আরও বেশি গতি, আরও বেশি ভার্টিক্যাল ফুটবল নিয়ে।’ 

মূলত কাতার বিশ্বকাপে বল দখল ও মাঝমাঠ নিয়ন্ত্রণের ওপর নির্ভর করা দলটিকে এবার আরও দ্রুত, সরাসরি ও আক্রমণাত্মক ‘ভ্যার্টিকেল’ ফুটবলে রূপ দিতে চান তিনি। সেই লক্ষ্যেই এবার দলে জায়গা পেয়েছেন এই তরুণ ফুটবলাররা, যারা এতদিন আলোচনার বাইরে ছিলেন।

বিশ্লেষকদের মতে, এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সফলতার মূল ভিত্তি ছিল মাঝমাঠের নিয়ন্ত্রণ ও ভারসাম্য। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও হুলিয়ান আলভারেজ সেই কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরে থিয়াগো আলমাদা ও অ্যাঞ্জেল কোরেয়ার মতো ফুটবলাররাও প্রয়োজনের সময়ে দলে অবদান রাখেন। 

তবে আধুনিক ফুটবলে দ্রুত ট্রানজিশন, উইঙ্গারদের গতি ও সরাসরি আক্রমণের গুরুত্ব বাড়ায় এবার কৌশল বদলাচ্ছেন স্কালোনি। এই নতুন পরিকল্পনায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে নিকো পাজ ও জুলিয়ানো সিমিওনের নাম। তাদের গতি, পরিশ্রম ও আক্রমণাত্মক মানসিকতা স্কালোনির নতুন ফুটবল দর্শনের সঙ্গে মানানসই বলে মনে করা হচ্ছে। তবে শুধু এই দুজনই নন, শেষ মুহূর্তে আরও কয়েকটি চমক দেখা যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

নতুনদের মধ্যে ভ্যালেন্তিন বারকোও স্কালোনির পরিকল্পনায় গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছেন। সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতে তাকে দলে ডাকা হয়েছে। আগামী মৌসুমে চেলসিতে খেলার সম্ভাবনায় থাকা এই তরুণকে নিয়ে আশাবাদী কোচিং স্টাফ। 

প্রথমবারের মতো আর্জেন্টিনার সিনিয়র বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নতুনদের মধ্যে ডিফেন্সে থাকছেন অলিম্পিক মার্সেইয়ের লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা। মাঝমাঠ সামলাবেন রেসিং স্ট্রাসবুর্গের ভ্যালেন্তিন বারকো। আর আক্রমণে ধার বাড়াতে ডাক পেয়েছেন কোমোর নিকো পাজ, অ্যাটলেটিকো মাদ্রিদের জুলিয়ানো সিমিওনে এবং পালমেইরাসের হুয়ান ম্যানুয়েল লোপেজ।

অন্যদিকে গোলরক্ষক হুয়ান মুসোর কাতার বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা হয়নি, এটিই হবে তার প্রথম বিশ্বকাপ। অন্যদিকে ফরোয়ার্ড নিকো গনজালেজ কাতার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে প্রথমে থাকলেও, একদম শেষ মুহূর্তে ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান এবং তার পরিবর্তে অন্য খেলোয়াড় নেওয়া হয়। ফলে মাঠে নেমে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা তার এবারই প্রথম হতে যাচ্ছে।  স্কালোনির ‘ভার্টিক্যাল ফুটবল’ কৌশলের অংশ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন তারা।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬