আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি রিয়াল মাদ্রিদ তারকার

২৯ মে ২০২৬, ০৮:০৮ AM
ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো

ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে বিশ্বচ্যাম্পিয়নদের ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর বাদ পড়া। লিওনেল স্কালোনির ঘোষিত দলে জায়গা হয়নি আরও কয়েকজন আলোচিত ফুটবলারেরও। যদিও অধিনায়ক হিসেবে যথারীতি আছেন লিওনেল মেসি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপে এটিই হবে ৩৮ বছর বয়সী মেসির ষষ্ঠ ও শেষ আসর। কাতারে বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

স্কালোনির ঘোষিত স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন না থাকলেও মাস্তান্তুয়োনোর অনুপস্থিতি বেশ আলোচনা তৈরি করেছে। দেশটির অন্যতম সম্ভাবনাময় তরুণ ফুটবলার হিসেবে বিবেচিত এই তারকাকে নিয়ে বড় প্রত্যাশা ছিল সমর্থকদের। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি তার।

শুধু মাস্তান্তুয়োনোই নন, সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে দুর্দান্ত ফর্মে থাকা এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং জাতীয় দলের বাইরে চলে যাওয়া পাওলো দিবালাও সুযোগ পাননি বিশ্বকাপ স্কোয়াডে।

অন্যদিকে ২১ বছর বয়সী নিকোলাস পাজ ও ভ্যালেন্তিন বারকো জায়গা করে নিয়েছেন দলে। এছাড়া পালমেইরাসের স্ট্রাইকার হোসে ম্যানুয়েল ‘ফ্লাকো’ লোপেজও স্কালোনির আস্থা অর্জন করেছেন। আন্তর্জাতিক ফুটবলে খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও সাম্প্রতিক ক্যাম্পে তার পারফরম্যান্সে সন্তুষ্ট কোচিং স্টাফ।

চার বছর আগের কাতার বিশ্বকাপের তুলনায় এবার নতুন মুখ হিসেবে আছেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে ও নিকোলাস গনজালেজ। এছাড়া ডিফেন্ডার লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা এবং গোলরক্ষক হুয়ান মুসো এবারই প্রথম বিশ্বকাপ খেলবেন।

বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ফ্রান্স ও স্পেনের পর তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই টুর্নামেন্টে অংশ নেবে দলটি। আগামী ১ জুন থেকে শুরু হবে তাদের অনুশীলন ক্যাম্প। বিশ্বকাপের প্রথম পর্বে কানসাস সিটিকেই নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করবে আর্জেন্টিনা।

এদিকে বিশ্বকাপের আগে মেসির ফিটনেস নিয়েও কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে হঠাৎ মাঠ ছাড়ার পর তার বাঁ হ্যামস্ট্রিংয়ে মাংসপেশির ক্লান্তি ধরা পড়ে।

তবে পরিস্থিতি খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছেন স্কালোনি। স্থানীয় টিভি চ্যানেল ডিএসপোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অবশ্যই আমরা চাইতাম এমন কিছু না ঘটুক। এখন অপেক্ষা করতে হবে এবং নতুন পরীক্ষার ফল দেখতে হবে, যাতে বোঝা যায় প্রাথমিক রিপোর্ট ঠিক ছিল কি না।’

ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর বাদ পড়ার খবর প্রথম প্রকাশ করেন সাংবাদিক গাস্তোন এদুল। নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিশ্বকাপে যাচ্ছে না। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই স্কোয়াড ঘোষণা করা হবে এবং রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড় সেখানে থাকবে না।’

পরে আর্জেন্টিনার একাধিক স্থানীয় গণমাধ্যমও একই তথ্য নিশ্চিত করে। গত মাসে স্কালোনি সম্ভাব্য ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছিলেন। সেখান থেকে চূড়ান্তভাবে ২৬ জনকে বেছে নেওয়া হয়েছে।

আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এরপর ২২ জুন টেক্সাসের আর্লিংটনে অস্ট্রিয়ার মুখোমুখি হবে দলটি। একই ভেন্যুতে জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ ‘জে’ পর্ব।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং তিন দিন পর আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্কালোনির দল।

স্কালোনি জানিয়েছেন, প্রস্তুতি ম্যাচ ও অনুশীলনের জন্য চূড়ান্ত ২৬ জনের বাইরে আরও কিছু ফুটবলারকে ডাকা হবে। কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে বিকল্প প্রস্তুত রাখতেই এই পরিকল্পনা।

এদিকে দলে থাকা কয়েকজন ফুটবলারের ফিটনেস নিয়েও রয়েছে শঙ্কা। টটেনহ্যাম ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো ডান হাঁটুর লিগামেন্ট চোটের কারণে পুরোপুরি ফিট নন। এছাড়া নাহুয়েল মলিনা ও গনজালো মন্তিয়েলও সম্প্রতি মাংসপেশির চোটে ভুগেছেন।

বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় ১ জুন। অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়া অতিরিক্ত তরুণ ফুটবলারদের মধ্যে আছেন হামবুর্গ এসভির মিডফিল্ডার নিকোলাস কাপালদো ও বোকা জুনিয়র্সের তরুণ তারকা তোমাস আরান্দা।

এছাড়া ১৯ বছর বয়সী রিভার প্লেট ফরোয়ার্ড জোয়াকিন ফ্রেইতাস দুর্দান্ত মৌসুম কাটানোর পুরস্কার হিসেবে ডাক পেয়েছেন। তার সতীর্থ গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রানও স্কালোনির প্রাথমিক তালিকায় ছিলেন।

দেশীয় ফুটবলে ভালো পারফরম্যান্সের কারণে আরও দুই ফুটবলার—রোসারিও সেন্ট্রালের উইঙ্গার ইগনাসিও ওভান্দো এবং ভেলেজ সার্সফিল্ডের মিডফিল্ডার সিমোন এসকোবারকেও অনুশীলন ক্যাম্পে ডাকার কথা ভাবছেন স্কালোনি।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9