জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

১৭ আগস্ট ২০২৬, ০৮:৩৪ AM
 জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আয়েশা গুল্লামা

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আয়েশা গুল্লামা © সংগৃহীত

পাকিস্তানে শামসা বিবি নামের এক জনপ্রিয় নারী টিকটক কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আয়েশা গুল্লামা’ নামে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর ভাইবোনদের সঙ্গে গাড়িতে যাওয়ার সময় দুই অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা ফজল সাইয়েদজাদের অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৪ আগস্ট এ ঘটনা ঘটে। নিহতের বাবা পুলিশকে জানান, ঘটনার দিন কাশিফ নামের এক ব্যক্তির ফোন পেয়ে শামসা তার ১৫ বছর বয়সী বোন আসিয়া ও ভাই নোমানতাল্লাকে সঙ্গে নিয়ে গাড়িতে বের হন। পথে একটি পেট্রোল পাম্পের কাছে মোটরবাইকে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

গুলির একটি শামসার ঘাড়ে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে তার বোন আসিয়া গুরুতর আহত হন।

পুলিশের কাছে দেওয়া অভিযোগে শামসার বাবা জানান, কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে তার মেয়ের আর্থিক লেনদেন ছিল। টাকা ফেরত চেয়ে ওই দুই ব্যক্তি তাকে হুমকিও দিয়েছিলেন। এ ঘটনার আগে ইসলামাবাদে তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল।

শামসার বাবার সন্দেহ, কাউসার ও জাভেদ সরাসরি অথবা অন্য কারও মাধ্যমে তার মেয়ের ওপর হামলা চালিয়ে থাকতে পারেন। একইসঙ্গে বাড়ি থেকে বের হওয়ার ঠিক আগে শামসার কাছে আসা ফোনকলটির বিষয়েও কাশিফের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

প্রায় তিন থেকে চার বছর ধরে টিকটকে ভিডিও তৈরি করছিলেন শামসা বিবি। সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মটিতে তার প্রায় ১৩ লাখ অনুসারী ছিল। জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটরের আকস্মিক মৃত্যুতে তার অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী, বাসযোগ্য পরিবেশ গড়ার …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন ৭ হাজার ছাড়াল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বুয়েট শিক্ষার্থী সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে ফের গুগল ফরমে তথ্য দেওয়ার সুযোগ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9