আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে কোন কোন ক্লাবের কতজন জায়গা পেলেন?

২৯ মে ২০২৬, ১১:০০ AM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। ঘোষিত স্কোয়াডে ইউরোপিয়ান ক্লাবগুলোর আধিপত্যই সবচেয়ে বেশি চোখে পড়েছে। স্থানীয় আর্জেন্টাইন লিগ থেকে সুযোগ পেয়েছেন মাত্র দুজন ফুটবলার। এই তালিকায় রিভার প্লেটের গঞ্জালো মন্তিয়েল এবং বোকা জুনিয়র্সের মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস।

ক্লাবভিত্তিক হিসাব করলে সবচেয়ে বেশি খেলোয়াড় অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে এসেছে। আর্জেন্টিনার দলে স্প্যানিশ ক্লাবটির ৬ জন ফুটবলার জায়গা পেয়েছেন। তারা হলেন হুয়ান মুসো, নাহুয়েল মলিনা, জুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেজ, থিয়াগো আলমাদা ও জিউলিয়ানো সিমিওনে। দ্বিতীয় সর্বোচ্চ তিনজন জেরোনিমো রুলি, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেই থেকে আছেন। এ ছাড়া ইন্টার মায়ামির লিওনেল মেসি ও রদ্রিগো দে পল আছেন।

লিগভিত্তিক বিবেচনায় সবচেয়ে বেশি ৭ জন ফুটবলার স্পেনের লা লিগা থেকে এসেছেন। অ্যাতলেটিকো মাদ্রিদের ৬ জনের সঙ্গে রিয়াল বেতিসের জিওভানি লো সেলসো আছেন। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে এমিলিয়ানো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ রয়েছেন। সমান পাঁচজন ফ্রান্সের লিগ ওয়ানের রুলি, বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, মেদিনা ও বার্কোও আছেন।

এ ছাড়া আর্জেন্টাইন প্রফেশনাল ফুটবল লিগ এবং মেজর লিগ সকার (এমএলএস) থেকে দুজন করে খেলোয়াড় সুযোগ পেয়েছেন। স্থানীয় লিগে পারেদেস ও মন্তিয়েল খেলছেন। অন্যদিকে পর্তুগিজ লিগ থেকে আছেন বেনফিকার নিকোলাস ওতামেন্দি। ব্রাজিলিয়ান সিরি আ থেকে হোসে মানুয়েল লোপেজ, যিনি খেলছেন পালমেইরাসে দলে জায়গা পেয়েছেন।

ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বা…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬