রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন, যা বলছেন স্কালোনি

২৮ মে ২০২৬, ০৩:১৩ PM
লিওনেল মেসি ও  লিওনেল স্কালোনি

লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি © সংগৃহীত

চলতি বছরের শেষ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তি রয়েছে লিওনেল স্কালোনির। তবে এরই মধ্যে চলছে নানা আলোচনা। গুঞ্জন উঠেছে, স্কালোনিকে কোচ হিসেবে চায় রিয়াল মাদ্রিদ। তবে এই আলোচনায় একেবারেই উড়িয়ে দিলেন আর্জেন্টাইন এই কোচ।

২০১৮ সালে অনভিজ্ঞ কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। এরপর ৮ বছরে কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতে নিজেকে বিশ্বের অন্যতম সেরা কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তার সাফল্যে মুগ্ধ হয়ে নতুন মৌসুমে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে রিয়াল। বেশ জোর দিয়ে এই খবর জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।

এ নিয়ে স্কালোনি বলেছেন, “বর্তমানে আমি যে জায়গায় আছি, তা যেকোনো মানুষের জন্য স্বপ্নের মতো। যেদিন আমি এটা ছেড়ে যাব, সেদিন অনুশোচনা করব। কারণ, এমন জায়গায় থাকতে যে কেউই ভালোবাসবে।”

তবে নিজে বিষয়টিকে একেবারেই গুরুত্ব দেননি স্কালোনি। রেডিও লা রেডকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার এই কোচ জানান, এ নিয়ে তার সঙ্গে কেউ কোনো ধরনের যোগাযোগই করেনি।

তার ভাষ্যমতে, “মিডিয়া কী বলল তা নিয়ে আমার মন্তব্য করা সাজে না। আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। আমার সব মনোযোগ আর্জেন্টিনা দলকে ঘিরে।”

তিনি আরও বলেন, “জাতীয় দল আমাকে যে আনন্দ ও শান্তি দেয়, সেটি কোনো ক্লাব দিতে পারবে না। নিজের দেশে থাকতে পারা ও সন্তানদের সবসময় দেখতে পাওয়া অনিন্দ্য অনুভূতি। যখন বিশ্বকাপ শেষ হবে, দেখা যাবে আমরা কী করতে পারি।”

এ সময় তাকে প্রশ্ন করা হয়, ২০৩০ বিশ্বকাপেও আর্জেন্টিনার ডাগআউটে তাকে দেখা যাবে কি না। জবাবে স্কালোনির দাবি, সময়ই বলে দেবে ভবিষ্যতে কী অপেক্ষা করছে।

আর্জেন্টাইন এই কোচের ভাষ্য, “আমাদের যেহেতু ডিসেম্বর পর্যন্ত (চুক্তি) আছে, এখন বিশ্বকাপ নিয়ে ভাবা সবচেয়ে জরুরি। গত কয়েক সপ্তাহ আমরা ফুটবলারদের পারফরম্যান্স নিয়েই চিন্তা করেছি। এটি (চুক্তি) আমার কাছে জরুরি কিছু নয়। আমার মনে হয় ফুটবল অ্যাসোসিয়েশনে কাছেও নয়।” 

আর্জেন্টিনার চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া কখনও সহজ হবে না জানিয়ে তিনি বলেন,  “(আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে) সম্পর্কের আমার সমীকরণটা তো আপনারা জানেনই। আমাদের সবার মাঝে যদি মিল থাকে ও সবকিছু ইতিবাচকভাবে এগোয়, তবে কোনো সমস্যা হওয়ার কথা নয়। বর্তমানে আমি যে জায়গায় আছি, তা যেকোনো মানুষের জন্য স্বপ্নের মতো। যেদিন আমি এটা ছেড়ে যাব, সেদিন অনুশোচনা করব; কারণ এমন জায়গায় থাকতে যে কেউই ভালোবাসবে।”

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬