বিশ্বকাপে কপাল পুড়ছে আর্জেন্টিনার একাধিক তারকার

২৮ মে ২০২৬, ১০:৩২ AM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য এখনো ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি আর্জেন্টিনা। দল ঘোষণা নিয়ে মধুর সমস্যায় পড়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।

একাধিক তারকা খেলোয়ার বাদ পরার দিকে ইঙ্গিত করে স্কালোনি বলেছেন, ‘কিছু খেলোয়াড়ের জন্য বিষয়টি কষ্টের হবে, আবার কারও জন্য আনন্দের হবে। তিনি জানান, ৫৫ জনের প্রাথমিক তালিকা থেকে ২৬ জনে স্কোয়াড নামিয়ে আনার সিদ্ধান্ত এমনভাবেই হয়।'

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ডি-স্পোর্টসকে (DSports) দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ড।

১১ মে আর্জেন্টিনা ফিফার কাছে প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার পর থেকে কোচিং স্টাফ ধীরে ধীরে তালিকা ছোট করে আনছে। বর্তমানে তারা প্রায় ৩৫ জন খেলোয়াড়কে চূড়ান্ত বিবেচনায় রেখেছে। এই তালিকা থেকেই বিশ্বকাপের মূল ২৬ জন খেলোয়াড় নির্বাচন করা হবে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ফিফার নিয়ম অনুযায়ী চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ সময়সীমা আগামী ১ জুন। স্কালোনি এবং তার সহকারী কোচরা এই সময়সীমার শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান, যাতে খেলোয়াড়দের চোট ও ফিটনেসের বর্তমান অবস্থা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়।

দল ঘোষণায় এই বাড়তি সময় নেওয়ার মূল কারণ হচ্ছে বর্তমানে আর্জেন্টিনার স্কোয়াডের প্রায় ১০ জন খেলোয়াড় বিভিন্ন চোটে ভুগছেন, যাদের মধ্যে দলের সবচেয়ে মহা তারকা লিওনেল মেসিও রয়েছেন। এই চোটের পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত স্কোয়াড চূড়ান্ত করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত সময় নিচ্ছে আর্জেন্টিনার থিংক ট্যাংক।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬