আর্জেন্টিনার বিশ্বকাপ দলে অতিরিক্ত ৭ ফুটবলার!

২৭ মে ২০২৬, ১১:১১ AM
লিওনেল স্কালোনি

লিওনেল স্কালোনি © সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে অতিরিক্ত সাতজন ফুটবলারকে দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, কিছু পজিশনে ইনজুরির ঝুঁকি এবং অনিশ্চয়তার কারণে এই বাড়তি খেলোয়াড়দের রাখা হচ্ছে, যাতে শেষ মুহূর্তে দল সংকটে না পড়ে।

বিশ্বকাপের আগে দলের প্রস্তুতি ঘিরে এখনো উদ্বেগ, উত্তেজনা ও প্রত্যাশা কাজ করছে আর্জেন্টিনা শিবিরে। ইজেয়াজার অনুশীলন কেন্দ্রকে কেন্দ্র করে স্কালোনি ও তার কোচিং স্টাফ ২৬ সদস্যের চূড়ান্ত তালিকা তৈরির শেষ ধাপে আছেন। ফিফার নিয়ম অনুযায়ী আগামী ৩০ তারিখের মধ্যে তালিকা জমা দিতে হবে।

বিশ্বকাপের আগে অধিনায়ক লিওনেল মেসির ইনজুরি পরিস্থিতি নিয়েও আশঙ্কা তৈরি হয়েছিল। তবে স্কালোনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী পরিস্থিতি খুব গুরুতর নয়। ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে সমস্যা অনুভব করে ৭৩তম মিনিটে মাঠ ছাড়েন মেসি।

ক্লাবটি জানিয়েছে, তার বাম হ্যামস্ট্রিংয়ে “মাসল ফ্যাটিগ ওভারলোড” হয়েছে। তার মাঠে ফেরা নির্ভর করবে শারীরিক অগ্রগতির ওপর। স্কালোনি বলেন, ‘প্রথম খবরগুলো তেমন খারাপ নয়। অবশ্যই আমরা চাইতাম কিছু না হোক, কিন্তু এখন আমাদের অপেক্ষা করতে হবে।’

মেসির পাশাপাশি দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও ইনজুরিতে আছেন। টটেনহ্যাম ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো পুরোপুরি ফিট নন। নাহুয়েল মোলিনা ও গনসালো মন্টিয়েলও পেশির ইনজুরিতে ভুগছেন, যা দলের ডিফেন্স পরিকল্পনায় চাপ তৈরি করেছে।

এই পরিস্থিতিতেই কোচিং স্টাফ সিদ্ধান্ত নিয়েছে বাড়তি খেলোয়াড় দলে যুক্ত করার। জার্মানির হামবুর্গ এসভির মিডফিল্ডার নিকোলাস কপালদো এবং ব্রাজিলের পালমেইরাসের আগুস্তিন জিয়াইকে যুক্তরাষ্ট্র সফরে দলের সঙ্গে রাখা হবে। তারা মূল ২৬ সদস্যের তালিকায় থাকতেও পারেন, আবার বিকল্প হিসেবেও প্রস্তুত থাকবেন।

স্কালোনি বলেন, ‘এরা এমন খেলোয়াড় যারা আমাদের কিছু দিতে পারে, এমনকি ২৬ জনের তালিকাতেও থাকতে পারে—কেন নয়?’

এছাড়া প্রস্তুতি ম্যাচের জন্য স্কালোনি ৩০ জনের বেশি খেলোয়াড় নিয়ে দল সাজাবেন বলে জানিয়েছেন, যাতে ইনজুরির ক্ষেত্রে বিকল্প থাকে। আর্জেন্টিনা ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে, এরপর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে।

দলে নতুন মুখ হিসেবেও কয়েকজন তরুণ খেলোয়াড় সুযোগ পেয়েছেন। বোকার টমাস আরান্দা, রিভারের সান্তিয়াগো বেলত্রান ও জোয়াকিন ফ্রেইতাস, ভেলেজের সিমন এসকোবার এবং রোসারিও সেন্ট্রালের ইগনাসিও ওভান্দো যুক্তরাষ্ট্র সফরে দলের সঙ্গে থাকবেন।

স্কালোনি জানিয়েছেন, ভবিষ্যতের পরিকল্পনা মাথায় রেখেই এই তরুণদের রাখা হয়েছে, যাতে প্রয়োজন হলে তারা দলে ভূমিকা রাখতে পারে।

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে বড় সুখবর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ শিক্ষকের বেতন-ভাতা বন্ধ, শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: ‘সমস্তর’ জটিলতা সহসাই দূর হচ্ছে না
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনে ৫৯ জলদস্যুর আত্মসমর্পণ, আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জ্ঞান-সৃজনশীলতার মিলনমেলায় সায়িভার্স কার্নিভাল ২.০ অনুষ্ঠিত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬