মেসি কি এবারের বিশ্বকাপে খেলছেন, যা বলছেন সাবেক আর্জেন্টাইন তারকা আয়ালা

২৩ মে ২০২৬, ১০:৩৪ AM
লিওনেল মেসি ও রবার্তো আয়ালা

লিওনেল মেসি ও রবার্তো আয়ালা © সংগৃহীত

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে মহাতারকা লিওনেল মেসির অংশগ্রহণ নিয়ে বিশ্বজুড়ে যে জল্পনা-কল্পনা চলছিল, তার অবসান ঘটিয়েছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচিং স্টাফের অন্যতম সদস্য ও সাবেক তারকা ডিফেন্ডার রবার্তো আয়ালা। আর্জেন্টাইন গণমাধ্যম ‘রেডিও লা রেড’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আয়ালা নিশ্চিত করেছেন, মেগা এই আসরে আলবিসেলেস্তেদের জার্সিতে মাঠে নামছেন মেসি। 

বিশ্বকাপ দল গঠন ও খেলোয়াড়দের তালিকা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মেসির অন্তর্ভুক্তি নিয়ে তিনি সরাসরি বলেন, ‘মেসির খেলা ইতিমধ্যেই নিশ্চিত, স্কোয়াডে তার নাম সবার আগে যাচ্ছে।’

সাক্ষাৎকারে বিশ্বকাপের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা নিয়ে আয়ালা আরও বলেন, ‘আমরা বর্তমান দল বা প্রাথমিক তালিকাটি এমন একটি কলম দিয়ে লিখছি যার কালি মুছে ফেলা যায় (ইরেজেবল পেন)। আমরা একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাই চূড়ান্ত তালিকাটি ঘোষণা করার জন্য।’

আরও পড়ুন: বিশ্বকাপ দল ঘোষণার তারিখ জানাল আর্জেন্টিনা, মেসিদের সঙ্গে কারা থাকছেন?

আর্জেন্টাইন শিবির থেকে জানা গেছে, প্রধান কোচ লিওনেল স্কালোনি প্রাথমিকভাবে তার রাডারে রাখা এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা মোট ৫৫ জন ফুটবলারের বিশাল পুল থেকে কাটছাঁট করে প্রথমে ২৮ সদস্যের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করছেন। পরবর্তীতে ফিফার নিয়মানুযায়ী আগামী ১ জুনের ডেডলাইন বা সময়সীমার মধ্যেই চূড়ান্ত ২৬ সদস্যের মূল স্কোয়াড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে আর্জেন্টিনার। তবে দলীয় অভ্যন্তরীণ সূত্রের খবর—সময়সীমা ঘনিয়ে আসায় ১ জুন পর্যন্ত অপেক্ষা না করে আগামী ২৮ বা ২৯ মে’র মধ্যেই যেকোনো সময় চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারে আলবিসেলেস্তেরা।

এবারের আলবিসেলেস্তেদের দল নির্বাচন ঘিরে ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি গুঞ্জন ও আলোচনা তৈরি হয়েছে ইউরোপীয় ফুটবলে চোখ ধাঁধানো পারফর্ম্যান্স দেখানো দুই চমকপ্রদ ফুটবলারকে নিয়ে। তারা হলেন ইমিলিয়ানো বুয়েন্দিয়া এবং মাতিয়াস সৌলে। সাম্প্রতিক ফর্মকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া কোচ স্কালোনি ও তার সহকারীদের নজর কেড়েছেন এই দুই তারকা।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার ২৯ বছর বয়সী অভিজ্ঞ মিডফিল্ডার ইমিলিয়ানো বুয়েন্দিয়া চলতি মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২টি ম্যাচ খেলে ১০টি দৃষ্টিনন্দন গোল করার পাশাপাশি সতিন্থদের দিয়ে করিয়েছেন আরও ৮টি গোল (অ্যাসিস্ট)। বর্তমানে তিনি ভিলার হয়ে ফ্রাইবার্গের বিপক্ষে বহুল প্রতীক্ষিত উয়েফা ইউরোপা লিগের ফাইনাল ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন।

এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬