রাতে মাঠে গড়াচ্ছে লা লিগা, বার্সেলোনা-রিয়ালের ম্যাচ কবে

১৫ আগস্ট ২০২৬, ০১:০৪ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০১:১১ PM
বার্সেলোনার উদযাপন

বার্সেলোনার উদযাপন © টিডিসি ছবি

রাতেই মাঠে গড়াচ্ছে লা লিগার নতুন মৌসুম। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় দেপোর্তিভো আলাভেস ও গেটাফের ম্যাচ দিয়ে শুরু হবে স্পেনের শীর্ষ ফুটবল লিগের নতুন আসর। তবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ও শিরোপা পুনরুদ্ধারের মিশনে থাকা রিয়াল মাদ্রিদের মাঠে নামতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।

শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আলাভেস ও গেটাফে। এরপর ২৩ আগস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করবে রিয়াল মাদ্রিদ। এক দিন পর, ২৪ আগস্ট লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা মাঠে নামবে।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এবার সবার আগে শুরু হচ্ছে লা লিগা। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে অংশ নেওয়া দুই দলের একাধিক খেলোয়াড়কে বাড়তি এক সপ্তাহ বিশ্রাম দিতে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ পিছিয়ে দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।

নতুন মৌসুমে শিরোপার লড়াইয়ে রিয়াল ও বার্সেলোনার মধ্যে কে এগিয়ে থাকবে, তা এখনই বলা কঠিন। গত দুই মৌসুমে বার্সেলোনার কাছে শিরোপা হারানোর পর দল শক্তিশালী করতে বেশ কয়েকজন খেলোয়াড় দলে ভিড়িয়েছে রিয়াল। কুকুরেয়া, বার্নার্দো সিলভা, দিওমান্দে, ইব্রাহিম কোনাতেকে ও ডামফ্রিজের মতো খেলোয়াড়দের দলে নিয়ে স্কোয়াডের গভীরতা বাড়িয়েছে তারা।

অন্যদিকে, হান্সি ফ্লিকের অধীনে টানা দুটি লা লিগা শিরোপা জেতা বার্সেলোনা এবার হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। লামিন ইয়ামাল, দানি ওলমো, পেদ্রি ও পাউ কুবার্সির মতো খেলোয়াড়রা দীর্ঘদিন একসঙ্গে খেলায় দলটির বোঝাপড়াও বেশ ভালো। আক্রমণভাগ আরও শক্তিশালী করতে বার্সেলোনা রদ্রিকে দলে ভেড়ানোরও কাছাকাছি রয়েছে। ফলে বল দখলের পাশাপাশি দ্রুত পাল্টা আক্রমণেও বার্সেলোনাকে আরও ভয়ংকর দেখা যেতে পারে।

বার্সেলোনার আধিপত্য থামাতে রিয়াল মাদ্রিদও বড় প্রস্তুতি নিয়েছে। দলটির ডাগআউটে ফিরেছেন হোসে মরিনিয়ো। তাঁর কাউন্টার-অ্যাটাকনির্ভর কৌশলের সঙ্গে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়ররা মানিয়ে নিতে পারলে রিয়ালকে আরও ভয়ংকর রূপে দেখা যেতে পারে। রক্ষণ ও আক্রমণ—দুই বিভাগেই শক্তি বাড়িয়েছে দলটি। তবে মাঝমাঠের শক্তিতে কাগজে-কলমে বার্সেলোনার চেয়ে কিছুটা পিছিয়ে থাকবে রিয়াল।

লা লিগায় এবারের প্রথম এল ক্লাসিকো হবে ২৫ অক্টোবর। বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে সেদিন মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফিরতি ম্যাচে রিয়াল-বার্সেলোনা লড়াই হবে ২০২৭ সালের ৯ মে, সান্তিয়াগো বার্নাব্যুতে।

তবে শিরোপার হিসাব করতে গেলে বার্সেলোনা ও রিয়ালের পাশাপাশি অ্যাটলেটিকো মাদ্রিদকেও বিবেচনায় রাখতে হবে। দিয়েগো সিমিওনের দলও এবার শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে। হুলিয়ান আলভারেজ, অ্যালেক্স বায়েনা, জুলিয়ানো ও লরেন্তের মতো খেলোয়াড়দের নিয়ে দলটি শিরোপার দৌড়ে বড় চমক দেখাতে পারে।

গতকাল বিয়ে করেছেন, আজকেই রাজপথে চাকসু ভিপি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬