শাবিপ্রবি

অনশনরত ১৯ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

২৪ জানুয়ারি ২০২২, ১১:৩৫ AM
অনশনরত ১৯ শিক্ষার্থী হাসপতালে ভর্তি

অনশনরত ১৯ শিক্ষার্থী হাসপতালে ভর্তি © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আমরণ অনশনরত ১৯ শিক্ষার্থী ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে সিলেটের তিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে রয়েছেন এসব শিক্ষার্থীরা।

সোমবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা পর্যন্ত ১৯ জন শিক্ষার্থী হাসপাতাল ভর্তি আছেন বলে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। বাকি ৭-৮ জন অনশনকারী শিক্ষার্থী ভিসির বাস ভবনের সামনে অবস্থান করছেন। এর আগে অনশনে অসুস্থ হয়ে হাসপাতলে ভর্তি হয়েছিলেন ১৬ জন।

আরও পড়ুন: অস্ত্রোপচারের পরও অনশন ভাঙেন নি রাতুল

সর্বশেষ গুরুতর অসুস্থ হয়ে আরও ৪ জন হাসপাতালে ভর্তি হয়। এতে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। বাকি ৭-৮ জন অনশনরত অবস্থায় উপাচার্য বাস ভবনের সামনে অবস্থান করছেন।

গেল বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। এরপর রোববার (২৩ জানুয়ারি) বিকেলে গণঅনশনের অংশ হিসেবে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির আরও ৪ শিক্ষার্থী।

এদিকে, গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাস ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: শাবিপ্রবি ভিসির বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আন্দোলনরত শিক্ষার্থী মুহাইমিনুল বাসার রাজ বলেন, আমাদের আন্দোলনের দশম দিন শেষ হয়েছে, অনশনের পঞ্চম দিনও শেষ হয়েছে। এতে অনশনের ১০০ ঘণ্টা পার হলেও ঊধ্র্বতন কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের আশানুরূপ সিদ্ধান্ত হয়নি। তাই উপাচার্যের পদত্যাগের জন্য তাকে পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে।

তবে ভিসির বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি ভালোভাবে নেয়টি জেলা আওয়ামী লীগ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পৃথক পৃথক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানানো হয়েছে। শিক্ষক সমিতি বিবৃতিতে জানিয়েছে, উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নকারীদের কর্মকাণ্ডে শিক্ষক সমিতি তীব্র নিন্দা জানাচ্ছে। শাবি শিক্ষক সমিতি এ ধরনের কর্মকাণ্ড কখনোই সমর্থন করে না।

সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬