শাবিপ্রবি ভিসির বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

২৩ জানুয়ারি ২০২২, ০৮:৩০ PM
আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান

আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান © টিডিসি ফটো

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা তার বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। আজ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

পড়ুন: ভিসি অধ্যাপক ফরিদের পদত্যাগ চেয়ে শিক্ষক সমিতির বিজ্ঞপ্তি

এর আগে বিকেলে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আমরণ অনশনের পরও উপাচার্য পদত্যাগ না করলে তাকে পূর্ণ অবরুদ্ধ করে রাখা হবে।

এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আজকের পর থেকে উপাচার্যের বাসভবনে পুলিশ ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবেন না।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে মোহাইমিনুল বাশার রাজ আরও বলেন, শিক্ষার্থীরা প্রায় ১০০ ঘণ্টা ধরে অনশন করছেন। অথচ এখন পর্যন্ত উপাচার্যের পদত্যাগের কোনো লক্ষণ নেই। এ অবস্থা চলতে থাকলে আমরা উপাচার্যকে পূর্ণ অবরুদ্ধ করতে বাধ্য হবো। আর আজ থেকে পুলিশ ছাড়া আর কেউ তার বাসায় প্রবেশ করতে পারবেন না। 

১৭ জানুয়ারি থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত বুধবার থেকে একই স্থানে অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী। বাসবভনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার কারণে ১৭ জানুয়ারি থেকেই কার্যত অবরুদ্ধ অবস্থায় আছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।

এর আগে রবিবার বিকেলে উপাচার্যের বাসার সামনে মানবপ্রাচীর গড়ে তোলেন শিক্ষার্থীরা। 

৫০৩ উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ০৩ নভেম্বর ২০২৬
প্রদর্শকদের ফল প্রকাশের বিষয়টি সংসদীয় কমিটিতে আলোচনা করব: স…
  • ০৩ নভেম্বর ২০২৬
এমপির চাওয়া, দেশে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ
  • ০৩ নভেম্বর ২০২৬
ভাষা ও দক্ষতা প্রশিক্ষণে বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ: মাহ্…
  • ০৩ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাচ্ছে!
  • ০৩ নভেম্বর ২০২৬
বদলে যাচ্ছে ইউনিয়ন পরিষদের দফাদার পদবি
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950