ভিসির পদত্যাগ চেয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে বললো শিক্ষক সমিতি

২৩ জানুয়ারি ২০২২, ০৮:৩৮ PM
শাবিপ্রবিতে আন্দোলন

শাবিপ্রবিতে আন্দোলন © টিডিসি ফটো

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য যা যা দরকার তা অনতিবিলম্বে করতে হবে।

এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করে শাবিপ্রবি সমিতি বলছে, উপাচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ার ভুক্ত। তাই অতি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

আজ রবিবার (২৩ জানুয়ারি) রাতে শাবিপ্রবি শিক্ষক সমিতি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়। এর আগে সমিতির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

শিক্ষক সমিতির ৪ দাবি-

১) শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর বর্বরোচিত পুলিশি হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। অবিলম্বে সরকার কর্তৃক নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে;

২) অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য যা যা দরকার তা অনতিবিলম্বে করতে হবে। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি;

৩) উপাচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত। এক্ষেত্রে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হয়;

৪) শিক্ষার্থীদের প্রতি কোন রকম সহিংসতা সম্পৃক্ত না হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়।

৫০৩ উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ০৩ নভেম্বর ২০২৬
প্রদর্শকদের ফল প্রকাশের বিষয়টি সংসদীয় কমিটিতে আলোচনা করব: স…
  • ০৩ নভেম্বর ২০২৬
এমপির চাওয়া, দেশে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ
  • ০৩ নভেম্বর ২০২৬
ভাষা ও দক্ষতা প্রশিক্ষণে বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ: মাহ্…
  • ০৩ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাচ্ছে!
  • ০৩ নভেম্বর ২০২৬
বদলে যাচ্ছে ইউনিয়ন পরিষদের দফাদার পদবি
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950