বিশ্ববাজারে দরপতনের পর দেশের বাজারেও সোনার দামে বড় পতন, আজ ভরি কত?

২৫ নভেম্বর ২০২৬, ১০:২৩ AM
সোনার দাম কমেছে

সোনার দাম কমেছে © সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে টানা দরপতনের মধ্যেই দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। নতুন নির্ধারিত দামে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৮৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। 

বুধবার (২৫ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণালংকারের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৮৭৫ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম দাঁড়ায় ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণালংকারের প্রতি গ্রামের দাম ১৬ হাজার ১২০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ১ লাখ ৮৮ হাজার ২৩ টাকা।

১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণালংকারের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৮৪৫ টাকা। এতে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা ৮ পয়সা বা প্রায় ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের প্রতি গ্রামের দাম ১১ হাজার ২৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও ক্যারেট ও পদ্ধতিভেদে নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) রৌপ্যালংকারের প্রতি গ্রামের দাম ২৬০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৩২ টাকা।

এদিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববাজারে মূল্যবান এ ধাতুর দরপতন হয়েছে। এর আগের দিনও স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছিল। বর্তমানে বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যের দিকে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা ২৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমে ৩ হাজার ৫৪৪ ডলার ৫৪ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৪২ ডলার ৬০ সেন্টে দাঁড়ায়।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। এতে আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিসেম্বরে ফেডের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৯৬ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে, ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৩ দশমিক ৬ শতাংশ। সুদের হার বাড়ার এ সম্ভাবনাই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নিম্নমুখী চাপ তৈরি করছে।

বিশ্ববাজারে দরপতনের পর দেশের বাজারেও সোনার দামে বড় পতন, আজ …
  • ২৫ নভেম্বর ২০২৬
হার্ট অ্যাটাক নাকি প্যানিক অ্যাটাক, পার্থক্য বুঝবেন যেভাবে
  • ২৫ নভেম্বর ২০২৬
ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২৫ নভেম্বর ২০২৬
বেপজায় শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ, আবেদন যেভাবে
  • ২৫ নভেম্বর ২০২৬
মাহফিল থেকে অপহরণের ১৫ দিন পর উদ্ধার, ইমাম কারাগারে
  • ২৫ নভেম্বর ২০২৬
বৃদ্ধ বাবা-মাকে কোপাল ছেলে ও পুত্রবধূরা, কারণ জানালেন ওসি
  • ২৫ নভেম্বর ২০২৬