গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা

২৭ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ AM
প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ © টিডিসি ফটো

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে ফলে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত মেইনগেটের সামনে এসে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব বলেন, পৌনে ১০ টার দিকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকের ডান পাশে, দুইটা গাড়ি নিয় চারজন দুর্বৃত্ত একটা ককটেল সদৃশ বস্তু ফুটায়।  বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে এটা একটা বিচ্ছিন্ন এবং অনাকাঙ্ক্ষিত  ঘটনা। দুর্বৃত্তকারীরা  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আতঙ্কগ্রস্ত করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করার পায়তারা চালিয়ে এমনটা করেছে । যেহেতু, শিক্ষার্থীদের কোনো বড় ক্ষতি বা কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি, আমরা এটাকে একেবারেই বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করছি। ঘটনা জানার সাথেই আমরা পুলিশকে জানিয়েছি। কিছুক্ষণ পরেই ওসি এবং এএসপি মহোদয় উপস্থিত হয়েছেন। এ বিষয়ে আমরা আগামীকাল  আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করবো।

এদিকে এমন ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ক্যাম্পাসে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

একাদশে ভর্তির সময়সূচি নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড
  • ১২ আগস্ট ২০২৬
১৬ টেকনিক্যাল স্কুল ও কলেজে নতুন অধ্যক্ষ
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে গৃহকর্মীসহ বৃদ্ধ দম্পতি খুন—৪ সন্তানের দুজন থাকেন লন…
  • ১২ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার জামাই হলেন পর্তুগিজ তারকা রোনালদো
  • ১২ আগস্ট ২০২৬
এক ঘণ্টা পর আবার ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  • ১২ আগস্ট ২০২৬
দেশের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬