ফাঁস নিলেন ৩০তম বিসিএসের পুলিশ কর্মকর্তা লাবনী

২১ জুলাই ২০২২, ১১:৪১ AM
অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তার

অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তার © সংগৃহীত

মাগুরায় ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসে ফাঁস নিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তার। বুধবার (২০ জুলাই) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। সকালে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

লাবনী আক্তার মাগুরার শ্রীপুর উপজেলার কাদের পাড়া ইউনিয়নের পরালিদহ গ্রামের শফিকুল আজমের মেয়ে। তিনি খুলনা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ৩০তম বিসিএসে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন।

লাবনী আক্তারের বাবা শফিকুল আজম বলেন, ১৭ জুলাই এক সপ্তাহের ছুটিতে লাবনী গ্রামের বাড়িতে বেড়াতে আসে। গ্রামের বাড়িতে এসে সে শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের সারঙ্গ দিয়া গ্রামে নানাবাড়িতে ছিল। বুধবার গভীর রাতে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। সকালে ডাকাডাকির পরও দরজা না খোলায়, দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

আরো পড়ুন: ছাদে পাওয়া গেল পুলিশ সদস্যের লাশ, গুলিবিদ্ধ মাথা

আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাংসারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে লাবনীর কলহ চলে আসছিল। স্বামীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। সেজন্যই হয়তো আমার মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় ভিকারুননিসার পিকনিকের বাস
  • ০১ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে প্রতা…
  • ০১ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে তরমুজের জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১
  • ০১ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে পার হতে অনুমতি দিল…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence