জবিতে শূন্য আসনে ভর্তির নির্দেশনা ও সময়সীমা প্রকাশের বিজ্ঞপ্তি প্রকাশ

২১ এপ্রিল ২০২৬, ০৫:২৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শূন্য আসনে ভর্তির নির্দেশনা ও সময়সীমা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ, বি, সি ও ডি ইউনিটের শূন্য আসনে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২২ এপ্রিল নির্ধারিত সময়ের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তিচ্ছুদের সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে ভর্তি ফরম পূরণ এবং নির্ধারিত ফি অনলাইনে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন সকাল ৮টা থেকে রাত ১০টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন ও সরাসরি উভয় ধাপ সম্পন্ন না করলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে ভর্তি ফি-সংক্রান্ত তথ্যও উল্লেখ করা হয়েছে। ব্যবহারিক ক্লাস ফিসহ বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য মোট ভর্তি ফি ১২ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদের জন্য ১০ হাজার ৬০০ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ ও ইনস্টিটিউটগুলোর জন্য ১০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি নিশ্চিত করতে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র, ভর্তি পরীক্ষার ইনভিজিলেটর কর্তৃক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড, অনলাইন থেকে প্রিন্ট করা ভর্তি ফরম এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়াও শূন্য আসন থাকা সাপেক্ষে আগামী ২৩ এপ্রিল পরবর্তী তালিকা প্রকাশ করা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9