২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ শেষ আজ

২০ এপ্রিল ২০২৬, ০৮:৩২ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেরই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এসব ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ফল পুনঃনিরীক্ষণের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। সে অনুযায়ী আবেদন প্রক্রিয়া আজ সোমবার (২০ এপ্রিল) রাতে শেষ হচ্ছে।

গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। নির্দিষ্ট পরিমাণ টাকা ফি দিয়ে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। এ, বি ও সি-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ওয়েবসাইটে লগইন করে ফলাফল দেখা যাবে।

আরও পড়ুন: জ্যেষ্ঠতা লঙ্ঘন করে মাউশি ডিজির চেয়ারে শিক্ষামন্ত্রীর পিএস ড. সোহেল

ওয়েবসাইটে দেওয়া বার্তায় বলা হয়েছে, ১৮ এপ্রিল (শনিবার) সকাল ৯টা হতে ২০ এপ্রিল (সোমবার) রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত জিএসটি ২০২৫-২৬ এর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আবেদন ফি ২ হাজার টাকা। আবেদন করতে ওয়েবসাইটে লগইন করতে বলা হয়েছে।

ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বা…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬