বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির তারিখ ঘোষণা

১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪০ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে। চারদিনব্যাপী এ কার্যক্রম চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ থেকে ২৫ এপ্রিলের মধ্যে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে (https://bau.edu.bd/ug_admission) প্রবেশ করে পিন ও রোল নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য প্রদান, পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড সম্পন্ন করতে হবে।

অনলাইন প্রক্রিয়া শেষে স্বয়ংক্রিয়ভাবে এডমিশন ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম, সার্টিফিকেট চেকলিস্ট ও পে-স্লিপ তৈরি হবে। এসব কাগজপত্র এফোর (A4) সাইজে প্রিন্ট করে ভর্তির দিন জমা দিতে হবে।

ভর্তি ও আনুষঙ্গিক ফি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২১৪ টাকা। তবে যারা ইতোমধ্যে অনলাইনে ১০ হাজার টাকা জমা দিয়েছেন, তাদের অতিরিক্ত কোনো অর্থ প্রদান করতে হবে না। অনলাইনে জমাকৃত অর্থ থেকে ভর্তি ফি কর্তনের পর অবশিষ্ট টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পূবালী ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।

ভর্তি কার্যক্রম চলবে ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। 

ভর্তির সময় প্রার্থীদের করণীয় সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়,  ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সাথে আনতে হবে। ভর্তি ফর্মে ডীন, প্রক্টর, প্রভোস্ট মহোদয়ের স্বাক্ষর নিতে হবে। সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে স্থাপিত অনুষদ ভিত্তিক নির্ধারিত বুথে নিম্নবর্ণিত কাগজপত্র জমা দিয়ে ভর্তি ফরমে রেজিস্ট্রার মহোদয়ের স্বাক্ষর গ্রহণ করতে হবে। 

কাগজপত্র হলো- ভর্তি ফরম, রেজিষ্ট্রেশন ফরম, মেডিক্যাল ফরম, সার্টিফিকেট চেক লিষ্ট (২ কপি)। এসএসসি-র মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মূল প্রশংসাপত্র।এইচএসসি-র এর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মূল প্রশংসাপত্র।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না করলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। এছাড়া ক্লাস শুরু হওয়ার পর প্রথম ১৫ দিনের মধ্যে ক্লাসে অংশগ্রহণ না করলে এবং নির্ধারিত উপস্থিতি না থাকলে ভর্তি বাতিল হবে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9