বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিবি-সিবি’র আত্মপ্রকাশ

১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৩ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৫ PM
পায়রা উড়িয়ে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা

পায়রা উড়িয়ে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা © টিডিসি

‘আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব’ স্লোগান সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যাত্রা শুরু করেছে গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ (জিবি-সিবি) নামের পরিবেশবাদী সংগঠন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি-সংলগ্ন আমতলায় সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

নবগঠিত ৩২ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম আরিফুল ইসলাম। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী আশিকুর রহমান কৌশিক এবং সহসভাপতি হিসেবে অধ্যাপক ড. মো. বদিউজ্জামান খান দায়িত্ব পেয়েছেন। দুই বছর মেয়াদি এই কমিটিতে ৬ জন শিক্ষক উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

তারা হলেন ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নেছার উদ্দিন, ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের অধ্যাপক ড. আশিক ই রাব্বানি, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা, এগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. সালাউদ্দিন পলাশ, এনিম্যাল নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুর রহমান শিশির, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইকরামুল হক তমাল।

অনুষ্ঠানে সংগঠনটির কমিটি ঘোষণা করেন  বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. শহিদুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর মো. আব্দুল আলীম, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি ড. রফিকুল ইসলাম সরদার, স্বাস্থ্য প্রতিষেধক শাখার চিফ মেডিকেল অফিসার ড. মো. শাহাদত হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি পরিবার। এই পরিবারের প্রতিটি প্রাঙ্গণ ও এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। যারা বাইরে থেকে আমাদের ক্যাম্পাসে আসেন, তাদেরও পরিচ্ছন্নতার বিষয়ে আমাদের সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে। আমি নিজেও আজ থেকে অঙ্গীকার করছি যেন একটি কাগজের টুকরোও ক্যাম্পাসে না ফেলি। আমাদের ব্যবহৃত বর্জ্য বা ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার অভ্যাস করতে হবে, এটাই হোক আজকের দিনে আমাদের সম্মিলিত অঙ্গীকার।’

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. এম আরিফুল ইসলাম বলেন, ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা কেবল প্রশাসন বা পরিচ্ছন্নতাকর্মীদের একার দায়িত্ব নয়, বরং এটি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত দায়িত্ব। নিয়মিত গাছ লাগানো এবং যত্রতত্র ময়লা না ফেলার মাধ্যমে বাকৃবিকে সারা দেশের মধ্যে একটি মডেল সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাসে রূপান্তর করা সম্ভব।

গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ সংগঠনটি মূলত তিনটি প্রধান ভিত্তির ওপর তাদের কার্যক্রম পরিচালনা করবে। এগুলো হলো সবুজ ক্যাম্পাস (বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ), পরিচ্ছন্ন ক্যাম্পাস (বর্জ্যমুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশ) এবং সুন্দর ক্যাম্পাস (সুশৃঙ্খল ও নান্দনিক অবকাঠামো)।

অনুষ্ঠানে সচেতনতা বৃদ্ধিতে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়া পরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ছবি ও ভিডিও তোলার প্রতিযোগিতা ‘ক্যাম্পাস চ্যালেঞ্জ ২০২৬’-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬