বাকৃবিতে স্নাতকে ভর্তির অনলাইন প্রক্রিয়া শুরু, চলবে ২৫ এপ্রিল পর্যন্ত

১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৫ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের অনলাইন প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ থেকে ২৫ এপ্রিলের মধ্যে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে (https://bau.edu.bd/ug_admission) প্রবেশ করে পিন ও রোল নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য প্রদান, পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড সম্পন্ন করতে হবে।

অনলাইন প্রক্রিয়া শেষে স্বয়ংক্রিয়ভাবে অ্যাডমিশন ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম, সার্টিফিকেট চেকলিস্ট ও পে-স্লিপ তৈরি হবে। এসব কাগজপত্র এফোর (A4) সাইজে প্রিন্ট করে ভর্তির দিন জমা দিতে হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ভর্তি কার্যক্রম চলবে আগামী ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের উপস্থিত থেকে ভর্তি সম্পন্ন করতে হবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, অনলাইনে পূরণকৃত ফরমসমূহ, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ/ট্রান্সক্রিপ্ট এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে বলা হয়েছে।

ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বা…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬