ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশ

ভুক্তভোগী শিক্ষার্থীদের ফল আবার প্রকাশের সিদ্ধান্ত

১৯ এপ্রিল ২০২৬, ০৩:২১ PM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের অবিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষার ফলাফলে ভয়াবহ ত্রুটির অভিযোগ ওঠে। পাস নম্বর পেলেও ফেল দেখানো হয় কয়েক শ শিক্ষার্থীকে। এ নিয়ে গত ১৬ এপ্রিলে ‘ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল’ শিরোনামে নিউজ প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাস। ঘটনার সত্যতা পেয়ে রবিবার (১৯ এপ্রিল) মিটিংয়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী, যেসব শিক্ষার্থীকে পাস নম্বর ৪০ পেয়েও ফেল দেখানো হয়েছে, তাদের ফল আবার প্রকাশ করা হবে। ফলে তারা স্পোর্টস সায়েন্স বিভাগের প্র্যাক্টিক্যাল পরীক্ষায় বসতে পারবেন। এ ছাড়া বিভিন্ন কোটাধারী শিক্ষার্থীদের ভাইভা পরীক্ষা দেওয়ার সুযোগও তৈরি হবে।

বিষয়টা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটর ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গোলাম মর্তুজা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “ঘটনাটা সত্য। ‘সি’ ইউনিটের বিজ্ঞান শাখার শর্ত দিয়ে অবিজ্ঞান শাখার রেজাল্ট দেখা হয়েছে। এখানে আমাদের ভুল হয়েছে। এ নিয়ে আজ (রবিবার) একটা মিটিং হয়েছে। তবে চিন্তার কারণ নেই। ভুক্তভোগী শিক্ষার্থীদের রেজাল্ট পুনরায় প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘এসব শিক্ষার্থীদের মধ্যে থেকে শুধু কোটাধারীরা ভর্তি হওয়ার সুযোগ পেতে পারে। বাকিদের পাওয়ার সম্ভাবনা কম। কারণ এখন পর্যন্ত লাস্ট ভর্তি হয়েছে ৭৬ নম্বর পেয়ে। ফলে পঞ্চাশের নিচে নম্বর পাওয়া শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সুযোগ খুবই কম। এরপরেও তারা যেহেতু পাস করেছে এবং রেজাল্ট হতে যেন বঞ্চিত না হয়, সে জন্য আমরা তাদের রেজাল্ট প্রকাশ করব। আমরাই রেজাল্টকে নোটিশ আকারে প্রকাশ করব এবং এখানে কোন শিক্ষার্থীর রেজাল্ট থেকে বঞ্চিত হওয়ার সুযোগ নেই।’

আরও পড়ুন: ১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে

অধ্যাপক গোলাম মর্তুজা আরও বলেন, ‘কোটাধারী শিক্ষার্থীদের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে ডাকা হবে এবং যারা ৪০ নম্বর পেয়েছে তারা প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।’

উল্লেখ্য, দ্য ডেইলি ক্যাম্পাসের ওই প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৩ নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন ইউনিট, বিভাগ ও ইনস্টিটিউটের শর্ত প্রকাশ করে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ ও উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন। বিজ্ঞান ও  অ-বিজ্ঞান (মানবিক, ব্যবসায় শিক্ষা) এই দুই শাখায় অনুষ্ঠিত হয় পরীক্ষা। উভয় শাখায় পরীক্ষার পাশ নম্বর ৪০। 

এতে আরও হয়, বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের আবশ্যিক অংশে ২৫ ও ঐচ্ছিক অংশে ১০ নম্বরসহ ৪০ পেতে হবে।  তবে অবিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য এমন কোনো শর্ত ছিল না। তবু অবিজ্ঞান শাখার ফলাফলে বিজ্ঞান শাখার জন্য প্রযোজ্য শর্ত প্রয়োগ করে ফেল দেখানো হয়েছে কয়েক শ শিক্ষার্থীকে।

আরও পড়ুন: সিটি কর্পোরেশন নির্বাচন করছেন সারজিস আলমও! বিবেচনায় আরও যারা

প্রতিবেদনে আরও বলা হয়, , রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ১২টি অনুষদের ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিডটে বিশেষ কোটায় আসন রয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৬১টি, শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রতি বিভাগ/ইনস্টিটিউটে আসনসংখ্যার ২ শতাংশ, মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার জন্য প্রতি বিভাগের আসন সংখ্যার ৫ শতাংশ এবং খেলোয়াড় কোটায় (জাতীয় পর্যায়ে অভিজ্ঞতা সম্পন্ন) প্রতি বিভাগ/ ইনস্টিটিউটে আসন সংখ্যার ১ শতাংশ ভর্তি হতে পারবে।

তবে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কোটাই শেষ পর্যন্ত পরিপূর্ণ হয় না বলে জানা গেছে। ফলে কোটাধারী শিক্ষার্থীরা পাস নম্বর তুলতে পারলেই ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো ‘সি’ ইউনিটে ফেল দেখানো শিক্ষার্থীদের ভিতরে বিভিন্ন কোটাধারী রয়েছে কয়েক ডজন ভর্তি প্রার্থী।

চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9