প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু আজ

২৩ এপ্রিল ২০২৬, ১১:০৫ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তি কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে অনলাইনে প্রাথমিক আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টা থেকে এ আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে আগামী ৩ মে রাত ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, যেসব আবেদনকারী প্রথম পর্যায়ে প্রাথমিক আবেদন করতে পারেননি অথবা আবেদন করেও কলেজ কর্তৃক তা নিশ্চয়ন হয়নি, তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করার সুযোগ পাবেন। তবে প্রথম পর্যায়ে আবেদন সম্পন্নকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি) ২৫ এপ্রিল থেকে ৪ মে’র মধ্যে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত অনলাইনে আবেদন নিশ্চিত করবে।

আরও পড়ুন: ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দ্বিতীয় পর্যায়ের আবেদনকারীদের জন্য সরাসরি কোনো মেধাতালিকা প্রকাশ করা হবে না। তাদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত হতে হলে রিলিজ স্লিপের মাধ্যমে তিনটি কলেজে বিষয় নির্বাচন করে আবেদন করতে হবে।

এদিকে, কলেজগুলোকে দ্বিতীয় পর্যায়ে নিশ্চায়নকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ (প্রতি শিক্ষার্থী ৮০০ টাকা) ৬ মে থেকে ১২ মে’র মধ্যে সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ২৬ জানুয়ারি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রস্পেক্টাস ও ইম্পর্ট্যান্ট নোটিশ অপশন থেকে জানা যাবে বলে জানানো হয়েছে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিচালক হলেন বিসিএস শিক্ষা ক্যা…
  • ১৭ মে ২০২৬
বাংলাদেশ ব্যাংকে ১৬তম গ্রেডে চাকরি, পদ ২৬, আবেদন ২১ জুন পর্…
  • ১৭ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘বাইটবিট প্রোগ্রাম…
  • ১৭ মে ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ডিআইইউ ক্যাম্পাসে মশ…
  • ১৭ মে ২০২৬
ঈদুল আযহার তারিখ ঘোষণা করল সৌদি আরব 
  • ১৭ মে ২০২৬
সহজ ভিসা ও সাশ্রয়ী খরচে উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় ৮ দেশ
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081