অনার্স ও ডিগ্রিতে নতুন কোর্স বাধ্যতামূলক করল জাতীয় বিশ্ববিদ্যালয়

২১ এপ্রিল ২০২৬, ১২:৪১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (পাস ও সম্মান) প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় বর্ষের সিলেবাসে ‘কমপ্রিহেনসিভ ইংলিশ Comprehensive English’ নামে ৪ ক্রেডিটের একটি নতুন কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। কোর্সটি সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং অ্যাকাডেমিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এ কোর্সটি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত সব শিক্ষার্থীকে আবশ্যিকভাবে সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসিএ

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সংশ্লিষ্ট স্নাতক (পাস ও সম্মান) প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য কোর্সটি কার্যকর হবে। প্রজ্ঞাপনটি অনুমোদনক্রমে স্বাক্ষর করেন কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) ড. এ এইচ এম রুহুল কুদ্দুস।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬