জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবেদন শেষ আজ

১২ এপ্রিল ২০২৬, ০৮:২৭ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন গ্রহণ আজই শেষ হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হয়েছিল ৩০ মার্চ সকাল ১০টা থেকে। নির্ধারিত সময় অনুযায়ী, আজ ১২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে। এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রতিটি পত্রের জন্য নির্ধারিত ফি দিতে হবে ১ হাজার ২০০ টাকা। আবেদন শেষে Pay slip ডাউনলোড করে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে।

এছাড়া সোনালী ব্যাংকের Online Payment Gateway ব্যবহার করে নগদ, বিকাশ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা এবং American Express, Visa, DBBL, Nexus ও MasterCard-এর মাধ্যমেও ফি পরিশোধ করা যাবে।

আরও পড়ুন: উপাচার্য ছাড়া চলছে ৩১ বেসরকারি বিশ্ববিদ্যালয়, তালিকা প্রকাশ ইউজিসির

সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইন ট্রান্সফারের মাধ্যমেও আবেদন সম্পন্ন করতে পারবেন। ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আবেদন কার্যক্রম সম্পন্ন হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন ফরম পূরণ, Pay slip ডাউনলোড কিংবা টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকের অন্য কোনো ফরমে টাকা জমা দিলে বা এ সংক্রান্ত কোনো জটিলতা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

এছাড়া আবেদন করার সময় পত্রকোড অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। ভুল কোডে আবেদন করলে পরবর্তীতে তা সংশোধনের কোনো সুযোগ থাকবে না।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬