জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির মেধাতালিকা প্রকাশ

০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে আনুষ্ঠানিক সময়ের আগেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেখতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৪টায় ফল প্রকাশের কথা থাকলেও, শিক্ষার্থীরা বিকাল ৩টার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (http://app7.nu.edu.bd/nu-web/msapplicant/applicantLogin.action?degreeName=Postgraduate) তাদের ফলাফল দেখতে পেতে শুরু করেন। এটি নির্ধারিত সময়ের আগেই ফলাফল প্রকাশ পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল ও স্বস্তি তৈরি করেছে।

এর আগে বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা ৭ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করবেন। এরপর ৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ১,৬২০ টাকা রেজিস্ট্রেশন ফিসহ ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যারা বর্তমানে অন্য কোনো মাস্টার্স বা প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত, তাদের ১৫ এপ্রিলের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন প্রোগ্রামে ভর্তি হতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ক্লাস শুরু হবে ২৬ এপ্রিল ২০২৬ থেকে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের Prospectus/Important Notice অংশে পাওয়া যাবে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬