জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

০৭ এপ্রিল ২০২৬, ০১:৩৯ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এ তারিখ চূড়ান্ত করে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে প্রায় সাড়ে চার লাখ পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করবে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে, সম্ভাব্য তারিখ জানালেন উপাচার্য

এর আগে ‘দ্য ডেইলি ক্যাম্পাস’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ২৫ এপ্রিলকে সম্ভাব্য তারিখ হিসেবে উল্লেখ করেছিলেন। পরবর্তীতে সেটিই চূড়ান্ত করে আজ আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত পরীক্ষার্থীদের আগামী ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions⁠) থেকে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে হবে। Applicant Login (Honours Login) অপশনে অ্যাপ্লিকেশন আইডি ও পিন ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৪৫ মিনিট আগে, অর্থাৎ সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। এছাড়া পরীক্ষার অন্তত তিনদিন আগে নিজ নিজ কেন্দ্রের আসন বিন্যাস জেনে নিতে বলা হয়েছে।

পরীক্ষার দিন প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে এবং প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করেন ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী।

পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের মারধরের ঘটনায় রাবিতে বিশেষ সিন্ডিকেট ১৫ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬
শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন পেতে দেরি কেন, জানাল অর্থ বিভ…
  • ১০ অক্টোবর ২০২৬