জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে, সম্ভাব্য তারিখ জানালেন উপাচার্য

০৩ এপ্রিল ২০২৬, ১১:০৪ AM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩৫ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পরীক্ষা চলতি মাসের শেষের দিকে শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। আজ শুক্রবার (৩ এপ্রিল) দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে একান্ত আলাপে এ তথ্য জানান তিনি। 

অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল একটি সম্ভব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। খুব শীঘ্রই নোটিশের মাধ্যমে জানানো হবে।

তিনি বলেন, গত বছরের মত এবারও অধিভুক্ত সব কলেজের স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তিতে বহুনির্বাচনি প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে ইউজিসির সর্বশেষ ৪৯তম বার্ষিক প্রতিবেদনে ২০২২ সালের পরিসংখ্যান তথ্যমতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস)/স্নাতক (সম্মান)/স্নাতক কারিগরি/সমমান পর্যায়ে আসন সংখ্যা ৯ লাখ ১ হাজার ৫৪৫টি এবং ভর্তিকৃত শিক্ষার্থী ছিল ৭ লাখ ৪ হাজার ১৯৬জন, আসন শূন্য ছিল ১ লাখ ৯৭ হাজার ৩৪৯টি।

আরও পড়ুন: বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

অন্যদিকে, শুধু স্নাতক (সম্মান)/স্নাতক কারিগরি পর্যায়ে মোট আসন ছিল ৪ লাখ ৩৬ হাজার ৯০টি এবং ভর্তিকৃত শিক্ষার্থী ছিল ৩ লাখ ৪৯ হাজার ৭১৫ জন, আসন শূন্য ছিল ৮৬ হাজার ৩৭৫টি।

এর আগে ইউজিসির ৪৮তম বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে, ২০২১ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস)/স্নাতক (সম্মান)/স্নাতক কারিগরি/সমমান পর্যায়ে আসন সংখ্যা ছিল ১০ লাখ ৯ হাজার ৭৯১টি। আর ভর্তিকৃত শিক্ষার্থী ছিল ৬ লাখ ১৩ হাজার ১৩৩ জন, আসন শূন্য ছিল ৩ লাখ ৯৬ হাজার ৬৬২টি।

অন্যদিকে, শুধু স্নাতক (সম্মান)/স্নাতক কারিগরি পর্যায়ে মোট আসন ছিল ৫ লাখ ৮৭ হাজার ৮০১টি এবং ভর্তিকৃত শিক্ষার্থী ছিল ৩ লাখ ৮৭ হাজার ৯১৬ জন, আসন শূন্য ছিল ১ লাখ ৯৯ হাজার ৮৮৫টি।

এর আগে, গত বছরের ২৩ নভেম্বর বিকাল ৪টা থেকে আবেদন শুরু হয়। টানা কয়েক দফায় আবেদনের সময় বাড়ানো শেষে এই গেল ৩১ মার্চ এই আবেদনের সময় শেষ হয়েছে। 

প্রসঙ্গত, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নিত। তবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো জিপিএর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে। এতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এর আগে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ সময় বিরতি দিয়ে গত বছর থেকে আবারও ভর্তি পরীক্ষা শুরু করে বিশ্ববিদ্যালয়টি।

যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬