জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা

০২ এপ্রিল ২০২৬, ০২:১৬ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০২:১৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি মেধাতালিকা আগামী ৭ এপ্রিল প্রকাশ করা হবে। আর ভর্তি কার্যক্রম শেষে ২৬ এপ্রিল থেকে শুরু হবে ক্লাস।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে তাদের ফল জানতে পারবেন। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU ATMF Roll নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া একই দিন রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মেধাতালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী যদি বর্তমানে অন্য কোনো মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) বা মাস্টার্স প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত থাকে, তবে তাকে অবশ্যই আগামী ১৫ এপ্রিলের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে এই প্রোগ্রামে ভর্তি হতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

এদিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ৭ থেকে ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। এরপর ৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে ১ হাজার ৬২০ টাকা রেজিস্ট্রেশন ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
পরবর্তী সময়ে কলেজ কর্তৃপক্ষ ৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য যাচাই করে অনলাইনে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করবে। এ ছাড়া ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত কলেজ কর্তৃপক্ষকে সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অংশে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬