বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

৩১ মার্চ ২০২৬, ০৯:২৪ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের বিএড (অনার্স) চতুর্থ বর্ষ ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন, কলেজ কর্তৃক ডাটা নিশ্চয়ন এবং সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন করতে হবে।

সোমবার (৩০ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণের আবেদন করতে পারবেন। এরপর কলেজ কর্তৃপক্ষ ৯ এপ্রিলের মধ্যে শিক্ষার্থীদের ডাটা নিশ্চয়ন সম্পন্ন করবে।

আরও পড়ুন: বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ

এছাড়া, সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১২ ও ১৩ এপ্রিল। নির্ধারিত সময়ের পর ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণের সব প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে ২২ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ২, নিখোঁজ ১
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধে যে বিজয়ী, লুটের মালামাল সেই পাবে: জাতিসংঘে দেওয়া ভাষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাতে উপকূল অতিক্রম করবে নিম্নচাপ, ঝড়-বৃষ্টির পূর্বাভাস—সমুদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ আসামির বাড়িতে ভাঙচু…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, অর্থনীতি …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬