প্রবেশপত্র বিতরণ শুরু ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার

৩০ মার্চ ২০২৬, ০২:০৬ PM
৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হয়েছে

৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হয়েছে © সংগৃহীত

সমন্বিত ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসারের (সাধারণ)’ ১ হাজার ১৭টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রবেশপত্র বিতরণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ এপ্রিল পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

রবিবার (২৯ মার্চ) বিএসসির পরিচালক মিজানুর রহমান আকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠেয় এই নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের ৮ এপ্রিলের মধ্যে উপর্যুক্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র-সংক্রান্ত তথ্যাদি পরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। নির্ধারিত তারিখের পরে কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকবে না। এ বিষয়ে যেকোনো প্রয়োজনে প্রার্থীরা [email protected] ই-মেইলে যোগাযোগ করতে পারবেন।

একেকটি মৃত্যু, একেকটি স্বপ্নের সমাপ্তি—১০ মাসে ৭ শিক্ষার্থী…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি, আবেদন ২৫ অক্…
  • ১৩ অক্টোবর ২০২৬
নাহিদ রানার চোটের রহস্য উন্মোচন
  • ১৩ অক্টোবর ২০২৬
প্লাস্টিকের বোতল দিলেই গাছের চারা দিচ্ছে ছাত্রদল
  • ১৩ অক্টোবর ২০২৬
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ, সাংবাদিকের বিরুদ্ধে ২০ লাখ টা…
  • ১৩ অক্টোবর ২০২৬