চবিতে পরীক্ষার রুটিনে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে বিজ্ঞপ্তি প্রকাশ

৩০ মার্চ ২০২৬, ০৪:২৮ PM
চবির লোগো ও আইন বিভাগের পরীক্ষা সূচি

চবির লোগো ও আইন বিভাগের পরীক্ষা সূচি © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার সূচিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান-সংবলিত বিজ্ঞপ্তি প্রকাশ করার অভিযোগ উঠেছে। জুলাই গণ-অভ্যুত্থানে পতিত শেখ হাসিনার বন্দনা করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করায় ক্যাম্পাসজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

রবিবার (২৯ মার্চ) রবিবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি ড. রকীবা নবী স্বাক্ষরিত এই পরীক্ষা সূচির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

রুটিন পর্যালোচনায় দেখা যায়, আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরিক্ষার রুটিনের উপরের মধ্যবর্তী স্থানে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল লোগোর নিচে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানটি লেখা রয়েছে। 

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের বিভাগের প্রধান ড. রকিবা নবী সে নিজেই একজন আওয়ামী ফ্যাসিবাদের দোসর। এর আগে এই তিনিই জুলাইবিরোধী নৃশংস আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষক রোমান শুভকে হল গার্ড দেওয়ার জন্য ক্যাম্পাসে নিয়ে এসেছিল।’

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘সকাল থেকে বিষয়টি আমাদের নজরে এসেছে। শেখ হাসিনার যে কুকর্ম এটা সবাই জানে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এখনো এমন ঘটনাকে আমরা ষড়যন্ত্র হিসেবে দেখছি। ঘটনাটি ইতোমধ্যে আমাদের চাকসুর জিএস উপাচার্যকে জানিয়েছেন, সশরীরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলব।’

এ বিষয়ে আইন অনুষদের ডিন ড. মু. জাফর উল্লাহ তালুকদার বলেন, ‘বিষয়টি বিভাগ ভালো বলতে পারবে, বিশেষ করে বিভাগের চেয়ারম্যান।’

এদিকে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রকিবা নবীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। 

জানা গেছে ড. রকিবা নবী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন হলুদ দলের সদস্য।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬