কুবিতে তৃতীয় মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরুর তারিখ ঘোষণা

৩০ মার্চ ২০২৬, ১১:২৭ AM , আপডেট: ৩০ মার্চ ২০২৬, ১১:২৯ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ A, B ও C ইউনিটের বিভাগসহ তৃতীয় মেধাতালিকা প্রকাশ করেছে। রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টার পর থেকে কুবি ওয়েবসাইট https://cou.admission-aid.com-এ লগইন করে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবে। এছাড়াও মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফল জানানো হবে।

৩য় মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ৩১ মার্চ থেকে ১ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে স্ব-শরীরে সংশ্লিষ্ট অনুষদ অফিসে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তি ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি, তার এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।

ভর্তি ফি বাবদ শিক্ষার্থীদের ১৪ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। এছাড়া ডীন অফিস ও বিভাগের উন্নয়ন ফিও প্রদান করতে হবে। ভর্তি শিক্ষার্থীদের মাইগ্রেশন on/off এর শেষ সময় ১ এপ্রিল ২০২৬ রাত ১১:৫৯। তবে, একবার off করলে পরবর্তীতে on করার সুযোগ থাকবে না।

কুবি-তে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ক্লাস শুরু হবে ১২ এপ্রিল ২০২৬ রবিবার।

ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://cou.admission-aid.com ও ফেসবুক পেইজ https://www.facebook.com/comillauniversityofficial থেকে জানা যাবে।

একেকটি মৃত্যু, একেকটি স্বপ্নের সমাপ্তি—১০ মাসে ৭ শিক্ষার্থী…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি, আবেদন ২৫ অক্…
  • ১৩ অক্টোবর ২০২৬
নাহিদ রানার চোটের রহস্য উন্মোচন
  • ১৩ অক্টোবর ২০২৬
প্লাস্টিকের বোতল দিলেই গাছের চারা দিচ্ছে ছাত্রদল
  • ১৩ অক্টোবর ২০২৬
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ, সাংবাদিকের বিরুদ্ধে ২০ লাখ টা…
  • ১৩ অক্টোবর ২০২৬