কুবিতে কিউসিএসসি'র ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় প্রথম হয়েছে জেবা তাহসিন

০৫ মার্চ ২০২৬, ০৫:২২ PM
ক্যালিগ্রাফি প্রতিযোগিতা

ক্যালিগ্রাফি প্রতিযোগিতা © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র রমাদান উপলক্ষে কোরান এন্ড কালচারাল স্টাডি ক্লাব (কিউসিএসসি) -এর উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগ ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় প্রথম হয়েছে মোসা. জেবা তাহসিন।

প্রথম স্থান অর্জন করা মোসা. জেবা তাহসিন হলের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার ক্যালিগ্রাফির বিষয়বস্তু ছিলো ফিলিস্তিনিদের রক্তাক্ত পতাকা — যা তাদের উপর ঘটে যাওয়া গণহত্যার প্রতীক এবং তাদের জন্য দোয়া। 

বুধবার (৪ মার্চ) বিকাল সারে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের অডিটোরিয়ামে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। 

কোরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী রিফাতুল ইসলাম বলেন, 'পবিত্র রমাদান মাস আত্মশুদ্ধি ও আত্মউন্নয়নের মাস। এই মাসের তাৎপর্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা ও ইসলামিক সংস্কৃতির চর্চা বৃদ্ধি করতেই আমাদের এ আয়োজন। আমরা আশা করি, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং এ আয়োজন ক্যাম্পাসে একটি আধ্যাত্মিক ও সৃজনশীল পরিবেশ তৈরি হবে'।

ইন্টারডিপার্টমেন্ট কুরআন রিসাইটেশন কনটেস্ট – ২০২৬ ছেলেদের জন্য কোরান তিলাওয়াত এবং মেয়েদের জন্য ক্যালিগ্রাফি কনটেস্টের আয়োজন করা হয়েছে।

ট্যাগ: কুবি
একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬
আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬