কুবিতে ছাত্রশিবিরের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ PM
কুবিতে ছাত্রশিবিরের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবিতে ছাত্রশিবিরের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ আয়োজন করা হয়। এতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এ বছরও রমজানের তাৎপর্য তুলে ধরতে এবং শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এ আয়োজন করা হয়েছে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।

কুবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। আমরা চাই ক্যাম্পাসে ইতিবাচক ও মূল্যবোধভিত্তিক পরিবেশ গড়ে উঠুক।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও আমরা শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে। সকলের সহযোগিতায় আমরা সুন্দর ও সম্প্রীতিপূর্ণ ক্যাম্পাস গড়ে তুলতে চাই।

রোদ-গরম-তৃষ্ণা কিংবা ক্লান্তি এড়াতে পানিই হোক শিক্ষার্থীদের…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দেশের গবেষণার তথ্য এক জায়গায় আনছে ইউজিসি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সাগরে লঘুচাপ, চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগে তিনজনকে অভিযুক্ত করল বিসিবি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
অটোরিকশার ধাক্কায় রক্তাক্ত মেয়ে, পুলিশ বললেন— ‘নিজের সন্তা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬