ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন ৫ কুবিয়ান

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৩ AM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৭ AM
কুবির পাঁচ শিবির নেতা

কুবির পাঁচ শিবির নেতা © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নবগঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদে স্থান করে নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচজন মেধাবী ছাত্রনেতা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে সারাদেশের সদস্যদের ভোটে নির্বাচিত ৬৪ জন সদস্যের মধ্যে কুবিয়ান এই পাঁচ শিক্ষার্থী অন্তর্ভুক্ত হন। নবগঠিত এই কার্যকরী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

কেন্দ্রীয় এই কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আমিরুল ইসলাম, যিনি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করবেন। একই শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী নোমান হোসেন নয়ন পেয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব। এছাড়াও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী হাফেজ ইউসুফ ইসলাহী কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদকের দায়িত্ব লাভ করেছেন।

কার্যকরী পরিষদের সদস্য হিসেবে আরও অন্তর্ভুক্ত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হাফেজ মাজহারুল ইসলাম, যিনি বর্তমানে ফেনী শহর সভাপতির দায়িত্বেও রয়েছেন। একই শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হোসাইন আবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মনোনীত হওয়ার পাশাপাশি বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্রে জানা যায়, আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত ওই অধিবেশনে ২০২৬ সেশনের জন্য মোট ৬৪ জন সদস্য নিয়ে এই শক্তিশালী কার্যকরী পরিষদ গঠন করা হয়। নির্বাচিত এই ছাত্রনেতারা আগামী এক বছর সংগঠনটির কেন্দ্রীয় নীতি-নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং সংগঠনের বিভিন্ন স্তর থেকে নবনির্বাচিত এই কুবিয়ান নেতাদের অভিনন্দন জানানো হচ্ছে।

উচ্চশিক্ষিত নারীদের ৯৫ শতাংশই কর্মজীবনের বাইরে, আয় কম, কর্ম…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আগরবাতি বা মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চা-কফি কি ​অতিরিক্ত গরম পান করছেন, বাড়তে পারে খাদ্যনালির ক্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বজুড়ে যুদ্ধ-সংঘাতের মধ্যেই এল শান্তি দিবস, এটি কেন পালন…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে নেই ইলিশ, কিন্তু জেলেদের আছে ঋণের কিস্তি, চোখে দুশ্চি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ২৮ ঘন্টা পর নদীতে ডুবে যাওয়া স্কুল ছাত্রের মৃতদেহ …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬