সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে কুবিসাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

০৫ মার্চ ২০২৬, ০৪:২৩ PM
কুবির ব্যবসায় অনুষদের হলরুমে কুবিসাসের ইফতার মাহফিলে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা

কুবির ব্যবসায় অনুষদের হলরুমে কুবিসাসের ইফতার মাহফিলে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা © টিডিসি

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে ইফতার মাহফিলের আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা অংশ নেন।

বিকেলের শেষ প্রহরে মিলনমেলায় পরিণত হয় হলরুমটি; পবিত্র রোজা ভাঙার আগে দোয়া ও মোনাজাতে কামনা করা হয় বিশ্ববিদ্যালয় ও দেশের সার্বিক কল্যাণ। 

ইফতার মাহফিলে সভাপতি আবু শামার সভাপতিত্বে সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ মাসাবিহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কুবিসাসের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম। এছাড়া সংগঠনের সাবেক সভাপতি আহসান হাবীব, মো. শফিউল্লাহ ও সাঈদ হাসান; সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশ ও মুরাদুল মুস্তাকিম উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, রমজান মাস সংযমের মাস। এই মাসে আমাদের তাকওয়া অর্জন করতে বলা হয়েছে। আর রমজানে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো ইফতারে সময়৷ এই সময় দোয়া কবুল হয়। আমরা তাই এই সময়টাতে বেশি বেশি দোয়া করব।

সভাপতি আবু শামা বলেন, ইফতার মাহফিল হলো পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে দৃঢ় করার এক অনন্য উপলক্ষ। সংগঠনের সদস্যরা সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। উপস্থিত সবার মধ্যে ছিল ভ্রাতৃত্বের উষ্ণতা ও আগামীর পথচলায় একসঙ্গে থাকার দৃঢ় প্রত্যয়।

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৫, এখনো নিখোঁজ ৪১
  • ০২ আগস্ট ২০২৬
‘কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষে জুলাই আন্দোলনের একক দাবিদার …
  • ০২ আগস্ট ২০২৬
শিক্ষকরা বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন কবে, জানাল টেলিটক
  • ০২ আগস্ট ২০২৬
মজুত থাকা সত্ত্বেও র‌্যাবিস ভ্যাকসিন বাইরে কিনতে হলো রোগীকে…
  • ০২ আগস্ট ২০২৬
চার বছরে ২ কোটি ১ লাখ টাকা পেয়েছেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী
  • ০২ আগস্ট ২০২৬
বিকেএসপিতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে ক্রীড়া মন্ত্…
  • ০২ আগস্ট ২০২৬