অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের আবেদন  শুরু

৩০ মার্চ ২০২৬, ০৩:৪৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন গ্রহণ আজ থেকে শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ৩০ মার্চ সকাল ১০টা থেকে আগামী ১২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন করতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রতিটি পত্রের জন্য নির্ধারিত ফি ১ হাজার ২০০ টাকা জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন শেষে Pay slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে।

এ ছাড়া সোনালী ব্যাংকের Online Payment Gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা নগদ, বিকাশ, রকেট কিংবা বিভিন্ন কার্ড—American Express, Visa, DBBL, Nexus ও MasterCard-এর মাধ্যমেও ফি পরিশোধ করা যাবে। সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ নিজ হিসাব থেকে অনলাইনে টাকা স্থানান্তরের মাধ্যমেও আবেদন সম্পন্ন করতে পারবেন। ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আবেদন কার্যক্রম সম্পন্ন হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন ফরম পূরণ, Pay slip ডাউনলোড কিংবা টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দিলে বা এ সংক্রান্ত কোনো জটিলতা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদনের কপি বা Pay slip বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই।

এ ছাড়া আবেদন করার সময় পত্রকোড অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। ভুল কোডে আবেদন করলে পরবর্তী সময়ে তা সংশোধনের কোনো সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9