বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

০৩ এপ্রিল ২০২৬, ১০:১৭ AM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষা শুরু হবে আগামী ২৪ এপ্রিল (শুক্রবার) থেকে। প্রথম দিনে বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ৫ জুন। ওই দিন সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, হিসাববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের (তত্ত্বীয়) এবং বিকেলে ফিন্যান্স ও ব্যাংকিং জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাউবির ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে। দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটে বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে—

পরিচয়পত্র (আইডি কার্ড) ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না;

প্রত্যেক শিক্ষার্থী কেবল নিবন্ধিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই অনিবন্ধিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না;

প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে;

প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না;

লিথোকোডযুক্ত উত্তরপত্রে শিক্ষার্থীকে প্রোগ্রাম কোড (১০), আইডি নম্বর এবং বিষয় কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তপত্র ভাঁজ করা যাবে না;

শিক্ষার্থী পরীক্ষায় নন-প্রোগ্রাম্যাবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে;

শিক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে

কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ৭ দিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে;

ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ পরীক্ষাকেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে;

২০২০ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণের সর্বশেষ সুযোগ

De-Novo রেজিস্ট্রেশনকৃত ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণের ১ম সুযোগ, ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের ২য় এবং ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ।

কর্তৃপক্ষ প্রয়োজনবোধে এই সময়সূচির সূর্য কোনো পরিবর্তন করতে পারবে।

রুটিন দেখুন এখানে

012 (1)

সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতা সৌরভের
  • ১১ নভেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি
  • ১১ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে ম…
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950