এসএসসি ও দাখিল ভোকেশনালের সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ

৩১ মার্চ ২০২৬, ০২:০৭ PM
কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি শিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে নির্বাচিত পরীক্ষা কেন্দ্রের চূড়ান্ত তালিকা (লিখিত ও ব্যাবহারিক পরীক্ষার জন্য) সংশ্লিষ্ট সকলের অবগতি ও যথাযথ কার্যার্থে প্রকাশ করা হলো। পরীক্ষা কেন্দ্রের অধীনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের তালিকা কেন্দ্রের ডান পাশে উল্লেখ করা হলো। 

এতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে পরীক্ষার্থীগণ তাদের নিজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে, কোনো ভেন্যু পরিবর্তন করে পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবেনা। তবে, স্থানীয় প্রশাসন প্রয়োজন বোধে সুষ্ঠু পরীক্ষা গ্রহণের স্বার্থে কেন্দ্র সচিবের সাথে আলোচনাক্রমে ভেন্যু নির্বাচন করে পরীক্ষা গ্রহণ করতে পারবেন এবং এ ক্ষেত্রে অবশ্যই বোর্ডকে অবহিত করতে হবে এবং নির্ধারিত কেন্দ্রের কেন্দ্র সচিবই উক্ত ভেন্যুর পরীক্ষা পরিচালনা করবেন। 

এর আগে, গত ৫ মার্চ কেন্দ্র তালিকা প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছিল কারিগরি শিক্ষা বোর্ড। 

পেছাল খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
বাজি ফোটানো নিয়ে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ
  • ১১ নভেম্বর ২০২৬
ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফের…
  • ১১ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে ৪২০ বস্তা সারবোঝাই ট্রাক জব্দ, চালক পলাতক
  • ১১ নভেম্বর ২০২৬
আ’লীগের আমলেও কোটি টাকার ব্যবসা করলে সহজেই বলা যায়— ‘স্বামী…
  • ১১ নভেম্বর ২০২৬
সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতা সৌরভের
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950