এসএসসিতে যশোর বোর্ডের ১৯ কেন্দ্র বাদ, যোগ হলো নতুন প্রতিষ্ঠান

০১ এপ্রিল ২০২৬, ১১:৩৫ AM
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড © ফাইল ফটো

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সিসি ক্যামেরা সংযুক্ত ২৯৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বিভিন্ন অনিয়ম, শিক্ষার্থী কমে যাওয়াসহ বিভিন্ন কারণে ১৯টি কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে অনুমোদন দেওয়া হয়েছে ১৯টি নতুন কেন্দ্রের। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যশোর বোর্ডের বিভিন্ন কেন্দ্র প্রাক পরিদর্শনের জন্য ১২টি পরিদর্শন টিম গঠন করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের আবেদন, জেলা প্রশাসকের সুপারিশ, পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় বোর্ডের পরীক্ষা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৯টি কেন্দ্র স্থগিত করা হয়েছে। 

কেন্দ্রগুলো হলো, ঝিনাইদহ ক্যাডেট-৩৩২ (ঝিনাইদহ ক্যাডেট কলেজ), সাতক্ষীরার তালা-৫২৫ (সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়), খুলনার রূপসা-৫৪০ (রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়), খুলনা-২২১ (বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর), খুলনা-৪১২ (রোটারী স্কুল), খুলনার পল্লীমঙ্গল-৪২৮ (পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়), খালিশপুর-৪৬৬ (খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়), পাবলা ৪৬৭ (আফিলউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়), আরআরএফ-৪৬৯ (আরআরএফ মাধ্যমিক বিদ্যালয়)।

আরও হয়েছে, খুলনা ৪৯৩ (বি কে ইউনিয়ন ইনস্টিটিউশন), খানাবাড়ী-৪৯৬ (খানাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়), ইসলামাবাদ-৫১৫ (ইসলামাবাদ কলেজিয়েট স্কুল), যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা-৪৩৩ (সিদ্দিপাশা মাধ্যমিক বিদ্যালয়), মণিরামপুর-৫২৪ (পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুরের গাংনী উপজেলার সুগিরগোফা-৪৭২ (সুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয়), সাহেবনগর-৪৮৫ (সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়), ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর-৫০২ (রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়), চাপরাইল-৫০৬ (চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়) এবং চুয়াডাঙ্গার হাসাদহ-৪০২ (হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়)।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আব্দুল মতিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বোর্ডের পরীক্ষা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য ১৯টি নতুন কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কেন্দ্রগুলো হলো, রূপসা-৫৪১ (রূপসার জে কে এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়), ডুমুরিয়া-৫৪২ (বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়), তেরখাদা-৫৪৩ (শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়), খুলনা-৫৪৪ (খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়), চালনা-৫৪৫ (চালনা কে সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়), মোংলা-৫৪৬ (নৌবাহিনী স্কুল ও কলেজ)।

আরও পড়ুন: পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের

আরও রয়েছে, ফকিরহাট-৫৪৭ (সৈয়দমহল্লা খোদেজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়), মোংলা-৫৪৮ (মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়), আলীপুর ৫৪৯ (আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় আলীপুর), নওয়াপাড়া ৫৫৬ (নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়), কার্পাসডাঙ্গা ৫৫৪ (কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়), গোপালপুর ৫৫৭ (বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ), মহেশপুর ৫৫৮ (গুড়দহ মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর) এবং শৈলকুপার গাড়াগঞ্জ ৫৫৯ (গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়)।

যশোর বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক ও দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক)  নিয়ামত ইলাহী বলেন, শিক্ষামন্ত্রীর নির্দেশে যশোর বোর্ডের নতুন ও পুরনো মিলে ২৯৯টি কেন্দ্রে সিসিটিভি রাখার চেষ্টা করা হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পরীক্ষা কেন্দ্র প্রাক পরিদর্শনের জন্য ১২টি পরির্দশন টিম গঠন করা হয়েছে। 
তিনি বলেন, এ টিমের সদস্যরা স্থানীয় প্রশাসন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে মতবিনিময় করে ১৩ এপ্রিলের মধ্যে পরিদর্শন শেষ করার আহবান জানানো হয়েছে। অভিযোগের ১৯ পরীক্ষা কেন্দ্র বাদ দিয়ে নতুন করে ১৯টি কেন্দ্র যুক্ত করা হয়ে। 

আমরা ফটোশেসনের রাজনীতি করি নাঃ পানিসম্পদ মন্ত্রী 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাঁচতে চান তিতুমীরের শিক্ষার্থী সাদিয়া, চিকিৎসায় প্রয়োজন সহ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চীনা যুদ্ধবিমান ও মক্কা চুক্তিতে আগ্রহ, আঞ্চলিক ভূরাজনীতিতে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কলকাতা যাওয়ার আগে বাংলাদেশিদের বিশেষ নির্দেশনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬