এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যার হুমকি

৩১ মার্চ ২০২৬, ০৫:৩৬ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৭:০৫ PM
শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ২৪ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন অভিযোগ এনে ফরম ফিলাপ করতে না দেওয়ায় স্থানীয় প্রশাসনকে অভিযোগ করে আত্মহত্যার হুমকি দিয়েছে ওই শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিটে তাদের ফরম ফিলাপের সময় শেষ হয়ে যাবে।

মঙ্গলবার বিকেল পর্যন্ত উপজেলার ভাঙ্গুড়া মহিলা কলেজে মাঠ চত্বরে উপস্থিত হয়ে কলেজ কর্তৃপক্ষ তাদের ফরম ফিলাপের সুযোগ না দেওয়ায় তারা এ ঘোষণা দেন। এ সময় কলেজের অধ্যক্ষসহ কোনো শিক্ষক-কর্মচারীকে তারা পাননি বলেও অভিযোগ করেন।

ঘটনার বিষয়ে জানতে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালের মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘কলেজের অভ্যন্তরীণ বিষয়ে আমার কিছু করার নেই।’

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬