জবির শূন্য আসনে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু

০১ এপ্রিল ২০২৬, ১০:২২ AM
 জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনিট এ, বি, সি, ডি ও ই- ইউনিটে ৫ম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আগামীকাল ২ এপ্রিল দুপুর ১২টা থেকে ৬ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ভর্তিচ্ছুদের নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ এবং ভর্তি ফি জমা দিতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের ২ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোতে সকাল ৮টা থেকে বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে সরাসরি উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে বলা হয়েছে। 

কাগজপত্র জমা শেষে শিক্ষার্থীদের জমাদান স্লিপ সংগ্রহ করতে হবে। ভর্তি ফি অনুষদভেদে নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের জন্য ১২ হাজার ৬৩০, বিজনেস স্টাডিজ অনুষদের জন্য ১০ হাজার ৬৩০, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের জন্য ১০ হাজার ৬৩০ এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা ও চারুকলা অনুষদের জন্য ১২ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: জবির ন্যূনতম সম্পদও যদি কারও দখলে থাকে, ফিরিয়ে আনব

ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড, অনলাইন ভর্তি ফরমের প্রিন্ট কপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ৮ এপ্রিল ৬ষ্ঠ মেধা তালিকা প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপাচার্যের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করেন।

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও
  • ০৩ আগস্ট ২০২৬
মঙ্গলবার এলেই অফিস ফেলে ঢাকার বাইরে চেম্বারে ছোটেন স্বাস্থ্…
  • ০৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় ভালো প্রস্তুতির বার্তা তাইজুলের
  • ০৩ আগস্ট ২০২৬
এক দফার ঘোষণা নিয়ে বিস্ফোরক মন্তব্য আব্দুল কাদেরের
  • ০৩ আগস্ট ২০২৬
অ্যানাটোলিয়ান রোভার চ্যালেঞ্জে বিশ্বে ষষ্ঠ, এশিয়ায় সেরা …
  • ০৩ আগস্ট ২০২৬
আন্দোলনের মুখে সালাউদ্দিন কাদের-নিজামী-সাঈদীদের ছবি সরিয়ে দ…
  • ০৩ আগস্ট ২০২৬