গুচ্ছের ‘সি’ ইউনিটের ফলাফল নিয়ে সবশেষ যা জানা গেল

২৯ মার্চ ২০২৬, ১১:১৩ AM , আপডেট: ২৯ মার্চ ২০২৬, ১১:১৭ AM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত হয়েছে। আজ রাতে গুচ্ছভূক্ত সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভা শেষে ফলাফল ঘোষণা করা হবে৷ 

রবিবার (২৯ মার্চ) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানান জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির (২০২৫-২৬) সচিব ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। 

তিনি জানান, গুচ্ছর সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ। এখন আজ রাত ৮টায় গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের একটি সভা অনুষ্ঠিত হবে। এই সভায় সকল ভাইস চ্যান্সেলরদের সামনে ফলাফল উপস্থাপন করা হবে। সভা শেষে ফলাফল ঘোষণা করা হবে। শিক্ষার্থীরা মোবাইলে এসএমএসের মাধ্যমে এবং ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল জানতে পারবে। 

এর আগে, গত শুক্রবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগ রাখা হয়েছে। আগামী ৩ এপ্রিল ‘বি’ (মানবিক) ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে নিয়োগ বিভিন্ন গ্রেডে, ৩ জেলার প্র…
  • ১১ অক্টোবর ২০২৬
গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ
  • ১১ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্…
  • ১১ অক্টোবর ২০২৬
সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন র…
  • ১১ অক্টোবর ২০২৬
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্…
  • ১১ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, সরাসরি মৌখ…
  • ১১ অক্টোবর ২০২৬